রিফাত কোন বিষয়ে পাঠদান করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. আব্দুল হাফিজ সামাজিক বিজ্ঞানের অন্যতম একটি শাখা মনোবিজ্ঞান বিষয়ে পাঠদান করছেন। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ 'Psychology [গণিত] শব্দটি গ্রিক শব্দ 'Psyche [গণিত] ও 'Logos [গণিত] থেকে উদ্ভূত। এ দুটো শব্দের অর্থ যথাক্রমে 'আত্মা' এবং 'বিজ্ঞান'। তাই আভিধানিক অর্থে Psychology বা মনোবিজ্ঞান বলতে মন সম্পর্কীয় বিজ্ঞানকে বোঝায়। মূলত যে বিজ্ঞান মানুষ বা প্রাণীর মন তথা তার আচার-আচরণ নিয়ে আলোচনা করে তাকেই মনোবিজ্ঞান বলা হয়। এ প্রসঙ্গে মনোবিজ্ঞানী জন. বি. ওয়াটসন বলেন, “মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে।” সমাজকর্ম অভিধান অনুযায়ী, “যে বিজ্ঞান মানসিক ও শারীরিক ক্রিয়ার পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যা ব্যক্তিত্বকে প্রভাবিত করে, তার অনুধ্যান করে, তাকে মনোবিজ্ঞান বলে।" সুতরাং বলা যায়, মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচার-আচরণ এবং মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুধ্যান করে। অন্যকথায় বিভিন্ন অবস্থা বা পরিবেশে মানুষ ও অন্যান্য প্রাণী কী ধরনের আচরণ করে বা ভবিষ্যতে করতে পারে এবং কেন আচরণ করে, তার আলোচনাই মনোবিজ্ঞান। মানুষের বেলায় তাদের আবেগ, অনুভূতি, আচরণ, শিক্ষণ, অভিজ্ঞতা, প্রেষণা, হতাশা, উপযোজন প্রভৃতি মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এছাড়া সমাজস্থ ব্যক্তি, দল, সমষ্টি, সামাজিক পরিবেশ, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ প্রভৃতি নিয়েও মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। উদ্দীপকে আমরা দেখি, মি. আব্দুল হাফিজ যে বিষয়ে পাঠদান করছেন সেটির আলোচ্য বিষয় হলো আবেগ, প্রত্যক্ষণ, প্রেষণা, শিক্ষণ, ব্যক্তিত্ব; যা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর সদৃশ। অতএব বলা যায়, মি. আবদুল হাফিজের পাঠদানকৃত বিষয়টি মনোবিজ্ঞান।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
রিফাত কোন বিষয়ে পাঠদান করছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর