উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি বাস্তবায়ন করতে রফিক কোন বিষয়ের সাহায্য গ্রহণ করবে? ব্যাখ্যা কর।
উত্তর: কর্মসূচি বাস্তবায়ন করতে রফিক পৌরনীতি ও সুশাসনের সাহায্য গ্রহণ করবে। মানবজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো পৌরনীতি ও সুশাসন। শব্দগত অর্থে পৌরনীতি ও সুশাসন হলো নগররাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচরণ ও কার্যাবলি সংক্রান্ত বিজ্ঞান। সাধারণ অর্থে নাগরিক সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিকতা এবং উন্নত ও অগ্রসর নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞানদান করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি ও সুশাসন হলো এমন একটি সামাজিক বিজ্ঞান, যা রাষ্ট্রে নাগরিকদের আচার-আচরণ, কার্যাবলি আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনা করে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, পৌরনীতি ও সুশাসন সুনাগরিক গঠনে সহায়ক। উদ্দীপকে উল্লিখিত রফিকের এলাকার মানুষ অশিক্ষিত, অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন এবং তাদের ন্যূনতম নাগরিক জ্ঞান নেই। তাই আমরা বলতে পারি, রফিকের কর্মসূচি বাস্তবায়ন করতে পৌরনীতি ও সুশাসন সাহায্য করতে পারে।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি বাস্তবায়ন করতে রফিক কোন বিষয়ের সাহায্য গ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর