উদ্দীপকে উল্লিখিত আবদুর রব মাস্টারের ছেলেকে বিবাহ করানোর ঘটনার সাথে কোন সমাজসংস্কারকের কর্মকান্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আবদুর রব মাস্টারের ছেলেকে বিবাহ করানোর ঘটনার সাথে সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মকাণ্ডের মিল রয়েছে। উদ্দীপকের সাথে হিন্দু বিধবা বিবাহ আন্দোলনের মিল রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার কার্যাবলির মধ্যে হিন্দু বিধবা বিবাহ প্রচলন অন্যতম। তৎকালীন হিন্দুসমাজে বাল্যবিবাহ প্রচলন থাকায় এবং সতীদাহ প্রথা নিষিদ্ধ করার কারণে বিধবাদের সংখ্যা অত্যধিক বেড়ে যায়। সে সময় হিন্দু বিধবাদের দ্বিতীয় বিয়ের সুযোগ না থাকায় তারা এক নিদারুণ অসহায় অবস্থায় দিনাতিপাত করত। বিধবাদের এ করুণ অবস্থা দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করার পক্ষে আন্দোলন গড়ে তোলেন। অবশেষে ১৮৫৬ সালে লর্ড ডালহৌসির সহায়তায় হিন্দু বিধবা বিবাহ আইন প্রণয়নে সক্ষম হন। এ সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পুত্রের সাথে এক বিধবার বিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। উদ্দীপকের শিক্ষিত আবদুর রব মাস্টার তার ছেলে গিয়াসকে বিধবা রহিমার সাথে বিবাহ করান। তার এ কাজটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হিন্দু বিধবা আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Social Work 1st Paper Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 5: সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবদুর রব মাস্টারের ছেলেকে বিবাহ করানোর ঘটনার সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর