শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত নাসিরের গৃহীত কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের নাসিরের জমির মাটি অম্লীয় প্রকৃতির। অম্লীয় মাটি সংশোধন করে pH মান ৬.৬-৭.৩ তথা নিরপেক্ষ মাটি তৈরি করা হলে প্রায় সব ধরনের ফসল উৎপাদন করা যাবে। অম্লীয় মাটি বিভিন্ন উপায়ে সংশোধন করা যায়। যেমন- i. চুন অম্লীয় মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়ামের দ্রবণীয়তা কমিয়ে ফসফরাসের প্রাপ্যতা বাড়ায়। তাছাড়া মাটিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত হলে তা হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বাড়ায়। ফলে মাটির অম্লত্ব কমে। ii. মাটিতে জৈব সার যেমন- কম্পোস্ট, বায়োফার্টিলাইজার, ট্রাইকোডার্মা কম্পোস্ট, জৈব বালাইনাশক প্রয়োগ করে অম্লত্ব কমানো যায়। iii. সবুজ সার প্রয়োগ করা হলে তা মাটিতে পচে জৈব সার উৎপন্ন হয়, যা মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সরবরাহ করে। ফলে মাটির অম্লত্ব হ্রাস পায়। iv. অণুজীব সার হিসেবে রাইজোবিয়াম ব্যবহার করেও অম্লত্ব কমানো যায়। রাইজোবিয়াম বাতাসের নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধন করে। এগুলো মাটির জৈব পদার্থকে সংরক্ষণ করে এবং মাটির বাফার ক্ষমতা বাড়ায়। এই সার ব্যবহারে মাটিতে অম্লত্ব সৃষ্টিকারী সার বিশেষ করে ইউরিয়া প্রদানের প্রয়োজন পড়ে না। এতে মাটির অম্লত্ব হ্রাস পায়। v. আয়রন ও অ্যালুমিনিয়াম মুক্ত পানি দ্বারা সেচ প্রদান করে মাটির অম্লত্ব রোধ করা যায়। vi. ফসলের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে বিভিন্ন জৈব ও অজৈব সারের সমন্বয়ে সুষম সার ব্যবহার করলে অম্লত্ব বাড়ার সম্ভাবনা থাকে না। vii. যেসব সার অম্লত্ব সৃষ্টি করে সেসব সারের ব্যবহার কমিয়ে বিকল্প সার ব্যবহার করতে হবে। যেমন- অ্যামোনিয়াম সালফেট সারের। পরিবর্তে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা যেতে পারে। viii. ঝিনুকের গুঁড়ায় প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে যা প্রয়োগে অম্লত্ব হ্রাস পায়। পরিশেষে বলা যায়, 'যেহেতু মাটির অম্লমানের ওপর ফসলের ফলন নির্ভর করে। তাই প্রয়োজনীয় পদক্ষেপসমূহ গ্রহণ করে মাটি সংশোধন করে সব ধরনের ফলন বৃদ্ধি করা যায়।

HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত নাসিরের গৃহীত কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন করো।

উদ্দীপক

নাসির গত কয়েক বছর যাবৎ ফসলের ভালো ফলন পাচ্ছেন না। জমিতে পরিমিত রাসায়নিক সার প্রয়োগ করেও ভালো ফলন না পাওয়ায় উপজেলা কৃষি অফিসে জমির মাটি পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় যে, তার জমির মাটির অম্লমান ৪.৫। কৃষি কর্মকর্তা নাসিরকে তার জমির মাটি অম্লত্বের কারণগুলো ব্যাখ্যা করেন এবং মাটি সংশোধনের পদ্ধতিগুলো বর্ণনা করেন। অতঃপর নাসির কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক মাটি সংশোধনের কার্যক্রম গ্রহণ করে ভালো ফলন পেলেন।

উত্তর

মাটিতে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনত্বের (গ্রাম/লিটার) ঋণাত্মক লগারিদমকে মাটির অম্লমান বলে।

উত্তর

মাটি ক্ষারীয় হওয়ার কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো- i. ক্ষারীয় শিলা থেকে সৃষ্ট মাটি, যেমন- চুনাপাথর, ডলোমাইট এ চুনের পরিমাণ বেশি থাকে। অধিক হারে শামুক-ঝিনুক থাকে বলে মাটিতে ক্ষারত্ব সৃষ্টি হয়। ii. জলবায়ুর কারণে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের চুয়ানি কম হয়। ফলে মাটির ওপর স্তরে ক্ষারীয় দ্রব্য জমে মাটিতে ক্ষারত্ব বৃদ্ধি পায়। আবার সেচের মাধ্যমে জমিতে যে পানি জমতে দেওয়া হয় সেই পানিতে লবণ থাকলেও মাটিতে ক্ষারত্ব সৃষ্টি হতে পারে। iii. সামুদ্রিক লোনা পানির প্লাবনে জমি নিয়মিত প্লাবিত হলে মাটির লবণাক্ততা বেড়ে যায়। লোনা পানিতে লবণ বেশি থাকে। অন্যদিকে সোডিয়াম আয়নের আধিক্য থাকে।

উত্তর

উদ্দীপকে নাসিরের জমির মাটির অম্লমান ৪.৫ এ নেমে যাওয়ায় তীব্র অম্লত্বের সৃষ্টি হয়েছে। যে মাটিতে H+ আয়নের ঘনমাত্রা ১ × ১০ গ্রাম/লিটারের বেশি অর্থাৎ pH এর মান ৭ এর কম থাকে সে মাটিকে অম্লীয় মাটি বলে। মাটিতে নানা কারণে অম্লত্ব সৃষ্টি হতে পারে। নিচে কারণগুলো বর্ণনা করা হলো- i.উৎস বস্তুর বৈশিষ্ট্য: অম্লীয় শিলা থেকে মাটি উৎপন্ন হলে মাটি অম্লীয় হয়। যেমন- গ্রানাইট ও বায়োটাইট জাতীয় অম্লীয় শিলা থেকে উৎপন্ন মাটি অম্লীয় হয়। ii. অম্লীয় সার প্রয়োগ: মাটিতে দীর্ঘদিন ইউরিয়া, ডিএপি ও অ্যামোনিয়া জাতীয় অম্লীয় সার প্রয়োগ করলে মাটি অম্লীয় হয়। iii. বৃষ্টিপাত: প্রচুর বৃষ্টি হলে বৃষ্টির পানির সাথে ক্ষারীয় উপাদান যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি মাটির গভীরে চলে যায়। ফলে ক্ষারীয় উপাদানের অনুপস্থিতিতে মাটির উপরের স্তরে অম্লত্বের সৃষ্টি হয়। iv. খনিজ দ্রব্যের প্রাধান্য: মাটিতে আয়রন, অ্যালুমিনিয়াম ইত্যাদি খনিজ দ্রব্য বেশি পরিমাণে থাকলে মাটি অম্লীয় হয়। v. জৈব পদার্থের বিয়োজন: জৈব পদার্থ পচে মাটিতে অম্লীয় উপাদান হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় যা মাটিকে অম্লীয় করে। vi. অণুজৈবিক কার্যাবলি: মাটিতে বিভিন্ন জীবাণুর শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড তৈরি হয়, যা মাটিকে অম্লীয় করে। vii. সেচ: সেচের পানিতে অম্লীয় উপাদান বেশি থাকলে মাটি অম্লীয় হয়। viii. এসিড বৃষ্টি: শিল্প প্রধান এলাকার বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বেশি থাকে। এসব গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়ায় এসিড তৈরি করে যা মাটিতে পড়ে মাটিকে অম্লীয় করে।।

উত্তর

উদ্দীপকের নাসিরের জমির মাটি অম্লীয় প্রকৃতির। অম্লীয় মাটি সংশোধন করে pH মান ৬.৬-৭.৩ তথা নিরপেক্ষ মাটি তৈরি করা হলে প্রায় সব ধরনের ফসল উৎপাদন করা যাবে। অম্লীয় মাটি বিভিন্ন উপায়ে সংশোধন করা যায়। যেমন- i. চুন অম্লীয় মাটিতে আয়রন ও অ্যালুমিনিয়ামের দ্রবণীয়তা কমিয়ে ফসফরাসের প্রাপ্যতা বাড়ায়। তাছাড়া মাটিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত হলে তা হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বাড়ায়। ফলে মাটির অম্লত্ব কমে। ii. মাটিতে জৈব সার যেমন- কম্পোস্ট, বায়োফার্টিলাইজার, ট্রাইকোডার্মা কম্পোস্ট, জৈব বালাইনাশক প্রয়োগ করে অম্লত্ব কমানো যায়। iii. সবুজ সার প্রয়োগ করা হলে তা মাটিতে পচে জৈব সার উৎপন্ন হয়, যা মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সরবরাহ করে। ফলে মাটির অম্লত্ব হ্রাস পায়। iv. অণুজীব সার হিসেবে রাইজোবিয়াম ব্যবহার করেও অম্লত্ব কমানো যায়। রাইজোবিয়াম বাতাসের নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধন করে। এগুলো মাটির জৈব পদার্থকে সংরক্ষণ করে এবং মাটির বাফার ক্ষমতা বাড়ায়। এই সার ব্যবহারে মাটিতে অম্লত্ব সৃষ্টিকারী সার বিশেষ করে ইউরিয়া প্রদানের প্রয়োজন পড়ে না। এতে মাটির অম্লত্ব হ্রাস পায়। v. আয়রন ও অ্যালুমিনিয়াম মুক্ত পানি দ্বারা সেচ প্রদান করে মাটির অম্লত্ব রোধ করা যায়। vi. ফসলের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে বিভিন্ন জৈব ও অজৈব সারের সমন্বয়ে সুষম সার ব্যবহার করলে অম্লত্ব বাড়ার সম্ভাবনা থাকে না। vii. যেসব সার অম্লত্ব সৃষ্টি করে সেসব সারের ব্যবহার কমিয়ে বিকল্প সার ব্যবহার করতে হবে। যেমন- অ্যামোনিয়াম সালফেট সারের। পরিবর্তে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা যেতে পারে। viii. ঝিনুকের গুঁড়ায় প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে যা প্রয়োগে অম্লত্ব হ্রাস পায়। পরিশেষে বলা যায়, 'যেহেতু মাটির অম্লমানের ওপর ফসলের ফলন নির্ভর করে। তাই প্রয়োজনীয় পদক্ষেপসমূহ গ্রহণ করে মাটি সংশোধন করে সব ধরনের ফলন বৃদ্ধি করা যায়।
HSCAgriculture 1st PaperChapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গনি মিয়া গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করেন। কিন্তু এ বছর রসুলপুর গ্রামে তিনি দেখতে পান যে কৃষকেরা দশদিন বয়সের চারা বর্গাকারে রোপণ করেছেন। তারা প্রতি গোছায় একটি করে চারা রোপণ করেছেন । তিনি জমিতে পানি দেখতে পেলেন না কিন্তু মাটিতে খাড়াভাবে পুঁতে দেওয়া কয়েকটি ছিদ্রযুক্ত পাইপ দেখতে পান পরবর্তীতে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন ।

Jessore · 2017

ক
মালচিং কী ?
খ
মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি লাভজনকভাবে ফসল উৎপাদনে কীভাবে সাহায্য করবে ? ব্যাখ্যা কর ।
ঘ
গনি মিয়ার দেখা ধান চাষ পদ্ধতিটি গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর ।

মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মালচিং কী ?

মালচিং কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রিপন কয়েক বছর যাবৎ তার জমিতে ফসলের ভালো ফলন পাচ্ছেন না। জমিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে ফল হয়নি। এ সমস্যায় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি তার জমির মাটি “মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে” পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় যে তার জমিতে মাটির অম্লমান ৪.৫। কৃষি কর্মকর্তা তার জমিতে অম্লত্ব সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন ।

Jessore · 2017

ক
মৃত্তিকা বুনট কী ?
খ
জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় কেন ? ব্যাখ্যা কর ।
গ
মি. রিপনের জমিতে সমস্যার কারণগুলো কী কী হতে পারে ? ব্যাখ্যা কর ।
ঘ
রিপনের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় কেন ? ব্যাখ্যা কর ।

জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় কেন ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্তিকা বুনট কী ?

মৃত্তিকা বুনট কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Dhaka · 2017

ক
মাটির বুনট কী ?
খ
মাটির pH জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকের (?) চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
ঘ
মাটির উর্বরতা বৃদ্ধিতে (?) চিহ্নিত পদ্ধতিটির ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মাটির pH জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা কর ।

মাটির pH জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাটির বুনট কী ?

মাটির বুনট কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।