এস আর আই পদ্ধতির উপকারিতা ব্যাখ্যা করো।
উত্তর: এস আর আই পদ্ধতিতে ধান চাষ করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কম হয়। এ পদ্ধতিতে প্রচলিত পদ্ধতির তুলনায় কম পরিমাণ সেচ ও সারের প্রয়োজন হয়, ফলে অল্প খরচে ফসল উৎপাদন সম্ভব। SRI পদ্ধতিতে প্রতি গোছায় একটি চারা রোপণ করা হয় এবং গাছগুলো পর্যাপ্ত আলো-বাতাস ও সূর্যালোক পায়। এর ফলে গাছের শিকড় শক্তিশালী হয় এবং মাটির নিচের স্তর থেকে সহজে পুষ্টি গ্রহণ করতে পারে। ফলে ধানের গোছায় কার্যকরী কুশির সংখ্যা বেশি হয়, গোছা বড় হয় এবং দানা পুষ্ট ও ভারী হয়। এছাড়া এ পদ্ধতিতে জমিতে আগাছা ও চিটা ধান কম হয়। পাশাপাশি জমির ধান সমভাবে বেড়ে উঠে ও একই সময়ে পাকে, ফলে ফলন বৃদ্ধি পায়।
HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
এস আর আই পদ্ধতির উপকারিতা ব্যাখ্যা করো।
উত্তর
