কৃষি প্রকৌশলী জলাধারে পানি সংরক্ষণের জন্য কৃষকদের কী ধরনের পরামর্শ দিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কৃষি প্রকৌশলী এলাকার খাল, বিল, ডোবা ও নালার পানি সংরক্ষণে কৃষকদের যে পরামর্শ দিলেন তা নিচে বর্ণনা করা হলো- কৃষি প্রকৌশলী কৃষকদের বিল যাতে ভরাট না হয় সে পদক্ষেপ গ্রহণ করতে বলেন। বিলসহ বিল সংলগ্ন নদীসমূহের খননের ব্যবস্থা করতে বলেন যাতে বর্ষায় বিলে বেশি পরিমাণে পানি প্রবেশ করে। বর্ষা মৌসুম শেষ হবার পরপরই খালের মুখে মুইচ গেট দিয়ে পানি আটকিয়ে রাখার পরামর্শ দেন। শীতকালে খাল শুকিয়ে গেলে মাটি খনন করে গভীর করার পরামর্শ দেন। বৃষ্টির মৌসুমের মাঠ ঘাটের অতিরিক্ত পানি এদিক সেদিক চলে নষ্ট হয়। সেসব পানি নালা কেটে ডোবার সাথে সংযোগ করে দেওয়ার পরামর্শ দেন যাতে সারা বছর ডোবায় পানি থাকে এবং শুষ্ক মৌসুমে সেচের কাজে ব্যবহার করা যায়। এছাড়া কৃষি প্রকৌশলী অগভীর নালায় মাটি কেটে গভীর করার পরামর্শ দেন।
HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
কৃষি প্রকৌশলী জলাধারে পানি সংরক্ষণের জন্য কৃষকদের কী ধরনের পরামর্শ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
