ফসল উৎপাদনে অম্লমানের প্রভাব লেখো।
উত্তর: ফসল উৎপাদনে অম্লমানের প্রভাব নিচে লেখা হলো- মাটিতে হাইড্রোজেন আয়নের (H [গণিত] ) ঘনত্বের ঋণাত্মক লগারিদমকে মৃত্তিকা pH বা অম্লমান বলে। মাটির pH 7.0 এর কম হলে তা অম্ল মাটি এবং 7.0 এর বেশি হলে ক্ষারীয় মাটি হিসেবে পরিচিত। অল্প মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দেয় এবং ফসফরাস, কোবাল্ট ও জিংকের সহজলভ্যতা কমে যায়। অম্লত্ব বৃদ্ধি পেলে নাইট্রোজেন, মলিবডেনাম, পটাশিয়াম, ফসফরাস ও সালফারের দ্রবণীয়তা কমে, ফলে উদ্ভিদের পুষ্টি গ্রহণ ব্যাহত হয়। জৈব পদার্থের বিয়োজন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, ব্যাকটেরিয়ার কার্যক্রম কমে এবং রোগের প্রাদুর্ভাব বাড়ে। অন্যদিকে ক্ষারীয় মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের পরিমাণ বেশি থাকে এবং ফসফরাস, দস্তা, বোরন ও তামার স্বল্পতা দেখা যায়। সোডিয়ামের আধিক্যে অন্যান্য পুষ্টি উপাদানের শোষণ বাধাগ্রস্ত হয় এবং পানি পরিবাহিতা কমে যায়, ফলে ফসলের বৃদ্ধি ব্যাহত হয়। সুতরাং মাটির অম্লমান বা pH ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
ফসল উৎপাদনে অম্লমানের প্রভাব লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
