জমির উর্বরতা উন্নয়নে কৃষি কর্মকর্তার পরামর্শটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জাকিরের জমিতে ভূমিক্ষয়ের কারণে মাটির উর্বরতা হ্রাস পায়। ফলে কৃষি কর্মকর্তা জমির ভূমিক্ষয় রোধের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। নিচে তার পরামর্শগুলো বিশ্লেষণ করা হলো- ১. ভূমিক্ষয় কমাতে পানি প্রবাহের বেগ কমানো জরুরি। তাই কৃষকদেরকে পানি প্রবাহের বেগ কমাতে জমিতে বাঁধ বা আইল দিতে হবে। ২. রিল ভূমিক্ষয়ের ফলে যে ছোটো ছোটো নালার সৃষ্টি হয় তা ভরাট করে সমান করে দিতে হবে। ৩. বড়ো নালার মধ্যে আগাছা জন্মাতে দিতে হবে এবং নালার শেষ প্রান্তে খুঁটি পুঁতে তারের জাল বেঁধে দিতে হবে। ৪. বৃষ্টির ফলে জমে থাকা অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ৫. জমিতে অধিক পরিমাণ জৈব পদার্থ প্রয়োগ করতে হবে। এতে মাটির পানি শোষণ ক্ষমতা বাড়বে এবং ভূমিক্ষয় রোধ হবে। ৬. জমিতে শস্য পর্যায় নীতি অবলম্বন করে ফসল চাষ করতে হবে। সুতরাং উপরোল্লিখিত পরামর্শগুলো অনুসরণ করে জমির উর্বরতা বৃদ্ধি করে সঠিকভাবে ফসল চাষ করা সম্ভব হবে। তাই বলা যায়, মাটির উর্বরতা রক্ষায় উদ্দীপকের কৃষি কর্মকর্তার পরামর্শ যথার্থ এবং ফলপ্রসূ।
HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
জমির উর্বরতা উন্নয়নে কৃষি কর্মকর্তার পরামর্শটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
