শেয়ারFacebookWhatsApp

মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত চিত্র দুটির মধ্যে কোনটি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।

উত্তর: মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত চিত্র দুটির মধ্যে চিত্র-২ বেশি যুক্তিযুক্ত। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে চিত্র-১ এ দেখতে পাই যে জমিতে আউশ, আমন, বোরো তিন মৌসুমেই ধান চাষ করা হয়। জমিতে শুধুমাত্র একটি ফসল চাষ করলে জমির একটি নির্দিষ্ট পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়। ফলে জমির উর্বরতা নষ্ট হয়। এছাড়াও ধান চাষের জন্য প্রতিনিয়ত ভূমিকর্ষণের ফলে জমির নিচে শক্ত স্তরের সৃষ্টি হয় এবং মাটির পানি নিকাশক্ষমতা কমে যায়। ধান চাষের জন্য জমিতে সবসময় পানি থাকতে হয়। ফলে মাটিতে বায়ু চলাচলের পরিমাণ কমে যায় এবং উপকারী অণুজীবের কার্যক্রম নষ্ট হয়। অণুজীব কমে যাওয়ার কারণে মাটিতে জৈব পদার্থ কম উৎপন্ন হয়। অন্যদিকে চিত্র-২ এ ধান, পাট, ধইঞা ও আলু চাষ করা হয়। একই জাতীয় ফসল বারবার চাষ না করে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদানের চাহিদাযুক্ত ফসল পর্যায়ক্রমে চাষ করলে মাটিতে পুষ্টি উপাদানের সমতা রক্ষা হয়, যা মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে। চারটি ফসল ভিন্ন ভিন্ন হওয়ায় এদের মূলের গভীরতাও ভিন্ন ভিন্ন। ফলে জমির সকল স্তরের পুষ্টি উপাদান সমানভাবে বণ্টন হয়। ধান ও পাট চাষের জন্য যেমন জমিতে বেশি ভূমিকর্ষণ করতে হয় তেমনি ধইঞা চাষের জন্য জমিতে তেমন ভূমিকর্ষণের প্রয়োজন হয় না। ফলে জমির উর্বরতা রক্ষা হয়। ধইঞা একটি লিগিউম জাতীয় ফসল হওয়ায় এটি রাইজোবিয়াম ব্যবহার করে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে যেকারণে মাটিতে নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি পায়। এছাড়াও ধইঞা সবুজ সার হিসেবে মাটিতে ব্যবহার করা যায়। ধইঞ্চা মালচিং হিসেবেও ব্যবহার করে জমির আর্দ্রতা সংরক্ষণ করা যায়। ফসল-আবর্তন করে চাষ করলে ভূমিক্ষয় এর পরিমাণ কমে যায় এবং জমিতে উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে জমির উর্বরতা বৃদ্ধি ও রক্ষিত হয়। ভিন্ন ভিন্ন ফসলের চাষ জমিকে একপেশে চাষ থেকে রক্ষা করে। এটি মাটির স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতার জন্য গুরুত্বপূর্ণ। অতএব সর্বোপরি উপর্যুক্ত বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায় যে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির জন্য চিত্র-২ বেশি যুক্তিযুক্ত।

HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত চিত্র দুটি…

উদ্দীপক

question image

উত্তর

ফসলের রোগ ও পোকা দমনে ব্যবহৃত নিম তেল, আতা, তামাক, ও খেজুর পাতার নির্যাস ইত্যাদি জৈব বায়োপেস্টিসাইড বলে।

উত্তর

আমাদের দেশে বোরো মৌসুমে ধান চাষাবাদের সময় প্রচুর সেচ দরকার হয়। কিন্তু বিদ্যুৎ ঘাটতির কারণে সঠিক পরিমাণে সেচ দেওয়া সম্ভব হয় না। বোরো মৌসুমে সেচের পানি সাশ্রয়ের উদ্দেশ্যে জমি ভাসানোর পরিবর্তে শুধু প্রয়োজন অনুযায়ী সেচ দিয়ে চাষাবাদ করাকে Alternate Wetting and Drying Method (AWD) বলে।

উত্তর

উদ্দীপকের চিত্র-১ হলো সারাবছর শুধুমাত্র ধান চাষ করা এবং চিত্র-২ হলো ধান, পাট, ধইন্যা ও আলু ক্রমান্বয়ে চাষ করা। এঁটেল বুনটের মাটির জন্য চিত্র-১ বেশি উপযোগী। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে মৃত্তিকা বুনটে বালিকণার অনুপাত শতকরা ২৫ ভাগের কম, পলিকণার অনুপাত শতকরা ২০ ভাগের কম এবং কর্দমকণার অনুপাত ৭০-৭৫ ভাগ তাকে এঁটেল মাটি বলে। পলি এঁটেল, এঁটেল ও বেলে এঁটেল এ বুনটের অন্তর্গত। এ মাটির পানি ধারণক্ষমতা বেশি কিন্তু পানি নিষ্কাশন ক্ষমতা কম। শুষ্ক অবস্থায় এ মাটি খুবই শক্ত এবং ভিন্ন 'অবস্থায় আঠালো। আবার ধান চাষের জন্য জমিতে সবসময় পানি থাকতে হয়। আউশ ও আমন মৌসুমে বৃষ্টি থাকে ফলে জমিতে সেচ কম লাগে, কিন্তু বোরো সময়ে সেচ দিয়ে চাষ করতে হয়। এঁটেল বা দোআঁশ এঁটেল বাদে অন্য বুনটের মাটির পানি ধারণক্ষমতা কম। অন্য বুনটের মাটির জন্য অনেক বেশি সেচের প্রয়োজন হবে। এঁটেল মাটির পানিধারণ ক্ষমতা বেশি ফলে ধান চাষের জন্য এঁটেল বুনটের মাটি ভালো। অন্যদিকে এঁটেল বুনটের মাটিতে আলু বা পাট চাষ করা সম্ভবই নয়। কারণ আলু চাষের জন্য মাটি ঝুরঝুরা হতে হয়। জমিতে পরিমাণের বেশি পানি জমে থাকলে আলু পচে যায়। পাট চাষের জন্য পানি জমে থাকেনা এমন জমি প্রয়োজন। আবার পাটের বীজ খুব ছোট বলে ফসলের জমি অনেক মিহি হতে হয়। যা এঁটেল বুনটের মাটি দিয়ে হয় না। ধইঞার ক্ষেত্রেও এঁটেল বুনটের মাটিতে বীজ সহজে অঙ্কুরোদগম হয় না, এবং ছোট অবস্থায় পানি জমে থাকলে ধইঞার গোড়ায় পচন ধরে। অর্থাৎ ধান ব্যতীত অন্য কোনো ধরনের ফসলের জন্যই এঁটেল বুনটের মাটি উপযোগী নয়। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় এঁটেল বুনটের মাটির জন্য চিত্র-১ তথা ধান চাষ বেশি উপযোগী।

উত্তর

মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত চিত্র দুটির মধ্যে চিত্র-২ বেশি যুক্তিযুক্ত। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে চিত্র-১ এ দেখতে পাই যে জমিতে আউশ, আমন, বোরো তিন মৌসুমেই ধান চাষ করা হয়। জমিতে শুধুমাত্র একটি ফসল চাষ করলে জমির একটি নির্দিষ্ট পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়। ফলে জমির উর্বরতা নষ্ট হয়। এছাড়াও ধান চাষের জন্য প্রতিনিয়ত ভূমিকর্ষণের ফলে জমির নিচে শক্ত স্তরের সৃষ্টি হয় এবং মাটির পানি নিকাশক্ষমতা কমে যায়। ধান চাষের জন্য জমিতে সবসময় পানি থাকতে হয়। ফলে মাটিতে বায়ু চলাচলের পরিমাণ কমে যায় এবং উপকারী অণুজীবের কার্যক্রম নষ্ট হয়। অণুজীব কমে যাওয়ার কারণে মাটিতে জৈব পদার্থ কম উৎপন্ন হয়। অন্যদিকে চিত্র-২ এ ধান, পাট, ধইঞা ও আলু চাষ করা হয়। একই জাতীয় ফসল বারবার চাষ না করে ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদানের চাহিদাযুক্ত ফসল পর্যায়ক্রমে চাষ করলে মাটিতে পুষ্টি উপাদানের সমতা রক্ষা হয়, যা মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে। চারটি ফসল ভিন্ন ভিন্ন হওয়ায় এদের মূলের গভীরতাও ভিন্ন ভিন্ন। ফলে জমির সকল স্তরের পুষ্টি উপাদান সমানভাবে বণ্টন হয়। ধান ও পাট চাষের জন্য যেমন জমিতে বেশি ভূমিকর্ষণ করতে হয় তেমনি ধইঞা চাষের জন্য জমিতে তেমন ভূমিকর্ষণের প্রয়োজন হয় না। ফলে জমির উর্বরতা রক্ষা হয়। ধইঞা একটি লিগিউম জাতীয় ফসল হওয়ায় এটি রাইজোবিয়াম ব্যবহার করে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে যেকারণে মাটিতে নাইট্রোজেনের পরিমান বৃদ্ধি পায়। এছাড়াও ধইঞা সবুজ সার হিসেবে মাটিতে ব্যবহার করা যায়। ধইঞ্চা মালচিং হিসেবেও ব্যবহার করে জমির আর্দ্রতা সংরক্ষণ করা যায়। ফসল-আবর্তন করে চাষ করলে ভূমিক্ষয় এর পরিমাণ কমে যায় এবং জমিতে উপকারী অণুজীবের কার্যক্রম বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে জমির উর্বরতা বৃদ্ধি ও রক্ষিত হয়। ভিন্ন ভিন্ন ফসলের চাষ জমিকে একপেশে চাষ থেকে রক্ষা করে। এটি মাটির স্বাস্থ্য এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতার জন্য গুরুত্বপূর্ণ। অতএব সর্বোপরি উপর্যুক্ত বিশ্লেষণের প্রেক্ষিতে বলা যায় যে মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির জন্য চিত্র-২ বেশি যুক্তিযুক্ত।
HSCAgriculture 1st PaperChapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গনি মিয়া গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করেন। কিন্তু এ বছর রসুলপুর গ্রামে তিনি দেখতে পান যে কৃষকেরা দশদিন বয়সের চারা বর্গাকারে রোপণ করেছেন। তারা প্রতি গোছায় একটি করে চারা রোপণ করেছেন । তিনি জমিতে পানি দেখতে পেলেন না কিন্তু মাটিতে খাড়াভাবে পুঁতে দেওয়া কয়েকটি ছিদ্রযুক্ত পাইপ দেখতে পান পরবর্তীতে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন ।

Jessore · 2017

ক
মালচিং কী ?
খ
মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি লাভজনকভাবে ফসল উৎপাদনে কীভাবে সাহায্য করবে ? ব্যাখ্যা কর ।
ঘ
গনি মিয়ার দেখা ধান চাষ পদ্ধতিটি গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর ।

মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মালচিং কী ?

মালচিং কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মি. রিপন কয়েক বছর যাবৎ তার জমিতে ফসলের ভালো ফলন পাচ্ছেন না। জমিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে ফল হয়নি। এ সমস্যায় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি তার জমির মাটি “মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে” পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় যে তার জমিতে মাটির অম্লমান ৪.৫। কৃষি কর্মকর্তা তার জমিতে অম্লত্ব সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন ।

Jessore · 2017

ক
মৃত্তিকা বুনট কী ?
খ
জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় কেন ? ব্যাখ্যা কর ।
গ
মি. রিপনের জমিতে সমস্যার কারণগুলো কী কী হতে পারে ? ব্যাখ্যা কর ।
ঘ
রিপনের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় কেন ? ব্যাখ্যা কর ।

জৈব পদার্থকে “মাটির প্রাণ” বলা হয় কেন ? ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মৃত্তিকা বুনট কী ?

মৃত্তিকা বুনট কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও : question image

Dhaka · 2017

ক
মাটির বুনট কী ?
খ
মাটির pH জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা কর ।
গ
উদ্দীপকের (?) চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর ।
ঘ
মাটির উর্বরতা বৃদ্ধিতে (?) চিহ্নিত পদ্ধতিটির ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মাটির pH জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা কর ।

মাটির pH জানা প্রয়োজন কেন, ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাটির বুনট কী ?

মাটির বুনট কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।