ফসল উৎপাদন বৃদ্ধিতে পদুমশহর গ্রামের কৃষকদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পদুমশহর গ্রামের কৃষকগণ বিএডিসির কৃষি প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী জলাধারে পানি সংরক্ষণ করে বোরো মৌসুমে সেচের ব্যবস্থা করে এবং শস্য উৎপাদনে সফল হয়। নিম্নে কৃষকদের গৃহীত কার্যক্রমের মূল্যায়ন করা হলো— উদ্দীপকের পদুমশহর গ্রামের অধিকাংশ কৃষক দরিদ্র এবং এলাকায় খাল, বিল, ডোবা ও নালা পর্যাপ্ত। এই জলধারগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা যায়। পরবর্তীতে এই পানি ফসল চাষে ব্যবহারের মাধ্যমে কৃষকদের সেচের জন্য খরচ অনেক কমে যায়। সেচের ফলে পাছের চাহিদাকৃত পানির ঘাটতি পূরণ হয়। মাটিস্থ জৈব পদার্থসমূহের পচন ক্রিয়া সম্পন্ন হয় ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। সেচের মাধ্যমে মাটির উর্বরতা রক্ষিত হয় ও পুষ্টি উপাদান সহজলভ্য হয়। ফলে কৃষকদের শস্যের বৃদ্ধি ঘটে। সেচের মাধ্যমে মাটির বুনট ৩ সংযুক্তির উন্নয়ন ঘটে এবং পোকা-মাকড় নিয়ন্ত্রিত হয়। এভাবে কৃষি প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী কৃষকরা সেচের ব্যবস্থা করে শস্য উৎপাদনে সফল হয়। সুতরাং উপরের আলোচনা হতে দেখা যায় যে, কৃষকদের গৃহীত কার্যক্রম অত্যন্ত যথাযথ ।
HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
ফসল উৎপাদন বৃদ্ধিতে পদুমশহর গ্রামের কৃষকদের গৃহীত কার্যক্রম মূল্যায…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
