চিত্রটি তোমার পাঠ্যবইয়ে বর্ণিত কোন পানি সেচ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের চিত্রটি আমার পাঠ্যবইয়ে বর্ণিত ফোয়ারা বা বর্ষণ সেচ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে ফোয়ারা সেচ পদ্ধতির ব্যাখ্যা করা হলো : যে পদ্ধতিতে পাম্পের সাহায্যে উচ্চ চাপ নলের মধ্যে পানি সরবরাহ করে ভূপৃষ্ঠের উপর দিয়ে ফোয়ারার ন্যায় জমির সর্বত্র ছড়িয়ে দেওয়া হয় তাকে ফোয়ারা বা রায়বীয় সেচ পদ্ধতি বলা হয়। অসমতল, ঢালু, পাহাড়ি ও বেলে জমিতে ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া খুব কার্যকর এবং তাড়াতাড়ি সেচ দেওয়া যায়। এ পদ্ধতিতে ফসলের মাঝে বা সারির মাঝে লম্বা পানির পাইপ মাটির উপর দিয়ে পাতা হয়। পাইপের সাথে ঘুরন্ত নজেল বা সচ্ছিদ্র পাইপ লাগানো থাকে, যার সাহায্যে সেচ দেওয়া হয়। নজেল ঘূর্ণায়মান হওয়ার কারণে চারদিকে সমানভাবে সমদূরত্ব নিয়ে পানি পড়ে। এ পদ্ধতিতে পানি বৃষ্টির ন্যায় ঝরে পড়ে। এর ফলে ভূমিক্ষয় হয় না ।
HSC Agriculture 1st Paper Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 2 : ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
চিত্রটি তোমার পাঠ্যবইয়ে বর্ণিত কোন পানি সেচ পদ্ধতির সাথে সাদৃশ্যপূ…
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
