শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত সংঘের সমস্যা সমাধানের পদ্ধতিটি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানের পদ্ধতিটি শরিয়তের তৃতীয় উৎস ইজমায়ে সুকুতির সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমায়ে সুকুতি হলো সুকুত তথা মৌন সম্মতির মাধ্যমে সংঘটিত ইজমা। অর্থাৎ, যখন এক বা একাধিক মুজতাহিদ হতে প্রকাশিত মতামত বা কাজের কোনো রূপ প্রতিবাদ কোনো মুজতাহিদ করেননি বরং তার ওপর নীরব সমর্থন প্রদান করেছেন তখন তা ইজমা হিসেবে প্রতিষ্ঠিত হবে। এরূপ নীরব সমর্থনের দ্বারা প্রতিষ্ঠিত ইজমাই হলো ইজমায়ে সুকুতি। আবার কেউ কেউ বলেন, যে ইজমা কিছুসংখ্যক মুজতাহিদের ঐকমত্যে এবং বাকিদের সম্মতিসূচক নীরবতা দ্বারা প্রতিষ্ঠিত হয়, তাকে - إِجْمَاعُ سُكُوتِي বলে। অনুরূপ অবস্থা উদ্দীপকের শান্তিনগর যুবকদের প্রতিষ্ঠিত সবুজ সংঘে পরিলক্ষিত হয়। এ সংঘ পরিচালনায় এমন একটি সমস্যার উদ্ভব হয় যার সমাধানের পদ্ধতি সম্পর্কে তাদের সংবিধানে কোনো নির্দেশনা নেই। নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে সভাপতি কার্যকরি পরিষদের সভায় সমস্যাটি সমাধানে যথার্থ পরামর্শ দিতে সক্ষম এমন সদস্যদেরকে আহ্বান করেন। অধিকাংশের পরামর্শমতে একটি সিদ্ধান্ত গৃহীত হয় । কিছুসংখ্যক সদস্য এক্ষেত্রে নীরবতা পালন করে । যা ইজমায়ে সুকুতির সাথে পুরাপুরি সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সবুজ সংঘের সমস্যা সমাধানের পদ্ধতিটি ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ ।

HSC Islamic Studies 2nd Paper Chapter 3 : আল-ইজমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 3 : আল-ইজমা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত সংঘের সমস্যা সমাধানের পদ্ধতিটি শরিয়তের কোন উৎসের স…

উদ্দীপক

শান্তিনগর গ্রামের যুবকেরা একটি সামাজিক সংঘ প্রতিষ্ঠা করে। সংঘ পরিচালনার জন্য তারা একটি সংবিধানও রচনা করে। কিছুদিন পর তাদের সংঘ পরিচালনায় এমন একটি সমস্যার উদ্ভব হয় যার সমাধানের পদ্ধতি সম্পর্কে তাদের সংবিধানে কোনো নির্দেশনা নেই । নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে সভাপতি কার্যকরী পরিষদের সভায় সমস্যাটি সমাধানে যথার্থ পরামর্শ দিতে সক্ষম এমন সদস্যকে আহ্বান করেন। অধিকাংশের পরামর্শমতে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কিছু সংখ্যক সদস্য এ ব্যাপারে কোনো প্রকার মতামত ব্যক্ত করেনি। এভাবে সমস্যাটির সমাধান সম্পন্ন হয় ।

উত্তর

ইজমার রুকন দুটি। যথা- ১. আযিমাত ও ২. রুখসাত ।

উত্তর

সাহাবাদের ইজমা অপরিবর্তনীয়— মন্তব্যটি যথার্থ । পরিভাষায় সকল সাহাবির ঐকমত্য দ্বারা যে ইজমা সংঘটিত হয়ে থাকে, তাই إِجْمَاعُ الصَّحَابَةِ جَمِيعًا হিসেবে পরিচিত। এ প্রকারের ইজমা প্রথম সারির ইজমা ও সর্বাধিক শক্তিশালী। এর স্বরূপ হলো- কোনো বিষয়ে সাহাবিগণ সকলেই মিলে বলেছেন“আমরা এ বিষয়ে একমত হলাম।” উদাহরণ : হযরত আবু বকর (রা.)-এর খিলাফতের ব্যাপারটি এজাতীয় ইজমার আওতাধীন । যখন আবু বকর (রা.) হাদিসটি বলেছেন তখন বিনা মতবিরোধে সকলেই এটা মেনে নিয়েছিলেন । এরূপ ইজমা কুরআন ও খবরে মুতাওয়াতিরের সমপর্যায়ের। এজন্য এর ওপর আমল করা অপরিহার্য কর্তব্য । আর এ কারণেই এ ধরনের ইজমা অপরিবর্তনীয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানের পদ্ধতিটি শরিয়তের তৃতীয় উৎস ইজমায়ে সুকুতির সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমায়ে সুকুতি হলো সুকুত তথা মৌন সম্মতির মাধ্যমে সংঘটিত ইজমা। অর্থাৎ, যখন এক বা একাধিক মুজতাহিদ হতে প্রকাশিত মতামত বা কাজের কোনো রূপ প্রতিবাদ কোনো মুজতাহিদ করেননি বরং তার ওপর নীরব সমর্থন প্রদান করেছেন তখন তা ইজমা হিসেবে প্রতিষ্ঠিত হবে। এরূপ নীরব সমর্থনের দ্বারা প্রতিষ্ঠিত ইজমাই হলো ইজমায়ে সুকুতি। আবার কেউ কেউ বলেন, যে ইজমা কিছুসংখ্যক মুজতাহিদের ঐকমত্যে এবং বাকিদের সম্মতিসূচক নীরবতা দ্বারা প্রতিষ্ঠিত হয়, তাকে - إِجْمَاعُ سُكُوتِي বলে। অনুরূপ অবস্থা উদ্দীপকের শান্তিনগর যুবকদের প্রতিষ্ঠিত সবুজ সংঘে পরিলক্ষিত হয়। এ সংঘ পরিচালনায় এমন একটি সমস্যার উদ্ভব হয় যার সমাধানের পদ্ধতি সম্পর্কে তাদের সংবিধানে কোনো নির্দেশনা নেই। নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে সভাপতি কার্যকরি পরিষদের সভায় সমস্যাটি সমাধানে যথার্থ পরামর্শ দিতে সক্ষম এমন সদস্যদেরকে আহ্বান করেন। অধিকাংশের পরামর্শমতে একটি সিদ্ধান্ত গৃহীত হয় । কিছুসংখ্যক সদস্য এক্ষেত্রে নীরবতা পালন করে । যা ইজমায়ে সুকুতির সাথে পুরাপুরি সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সবুজ সংঘের সমস্যা সমাধানের পদ্ধতিটি ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে কিছু সংখ্যক সদস্য কোনো প্রকার মতামত না দেওয়া সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়েছে । কারণ নীরবতা সম্মতির লক্ষণ । মুজতাহিদগণের কোনো একটি অংশ কোনো বিষয়ে মত প্রকাশ করলে বা সিদ্ধান্ত গ্রহণ করলে, অন্যান্য মুজতাহিদগণ এ ব্যাপারে কোনো মন্তব্য না করে চুপ থাকলে ওই সিদ্ধান্ত বিধান হিসেবে কার্যকর হয় এবং ওই বিধানের ওপর আমল করা কর্তব্য । যদিও ইমাম শাফেয়ি ও তার অনুসারীগণ ইজমা সুকুতিকে গ্রহণযোগ্য মনে করেন না। তারা বলেন, নীরবতা যেমন সম্মতিকে বোঝায় তেমনি ভয়ভীতির কারণেও কেউ নীরব থাকতে পারে। কিন্তু তাদের এ যুক্তি গ্রহণযোগ্য নয় ৷ সবুজ সংঘের সমস্যা সমাধানে কার্যকরি পরিষদের সদস্যদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ সিদ্ধান্ত গ্রহণের সময় কিছু সংখ্যক সদস্য কোনো বিরোধিতা করেননি। তাদের মতামত ব্যক্ত করার সুযোগ থাকা সত্ত্বেও কোনো মত প্রকাশ করেননি। তারা ভিন্ন কোনো পরামর্শও দেননি। অথবা সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে প্রতিবাদও করেননি। এজন্য ধরে নেওয়া হয় গৃহীত সিদ্ধান্তের সাথে নীরব থাকা সদস্যরা সহমত পোষণ করেছেন এবং সম্মতি জ্ঞাপন করেছেন। ইজমায়ে সুকুতির বিধানও এভাবে গৃহীত হয়। সবশেষে বলা যায়, ইজমায়ে সুকুতি গ্রহণযোগ্য বিধান হওয়ায় সবুজ সংঘের গৃহীত সিদ্ধান্তও গ্রহণযোগ্য ।
HSCIslamic Studies 2nd PaperChapter 3 : আল-ইজমা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

R এর ছেলে বিদেশে থাকে। বাবার জন্য সে মোবাইল ফোন পাঠিয়েছে। তার ভাই তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। কারণ এটি বিদআত। R মোবাইলের বৈধতা জানার জন্য ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতির নিকট বিষয়টি উপস্থাপন করেন। সভাপতি পরের দিন বিজ্ঞ আলেমগণকে সভায় আহ্বান করেন। মোবাইল ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক বিষয়াদি বিবেচনা করে তারা সিদ্ধান্ত দেন যে, মোবাইল ব্যবহার শরিয়তসম্মত।

Rajshahi · 2017

ক
قِيَاسُ কী?
খ
কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।
গ
ইসলামি আইনের কোন উৎসবলে মোবাইল ব্যবহার বৈধ? বিশ্লেষণ কর।
ঘ
মুসলিম সমাজে ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.قِيَاسُ কী?

قِيَاسُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসিফ একজন ছাত্র। সে একটি অবৈধ বিপণন গ্রুপের সাথে সম্পর্ক করে প্রতি ৩/৪ মাস পর পর রক্ত বিক্রি করে। একদিন তার কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চলাকালে তার বন্ধু রিয়াদ রক্ত দিলে আসিফ তাকে বলল, "দোস্ত, বিনামূল্যে রক্ত দিয়ে লাভ কী? তুই একমত হলে আমি তোকে টাকার বিনিময়ে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিতে পারি।" রিয়াদ বলল, “রক্ত বিক্রি করা শরিয়ত সমর্থন করে না।" তখন আসিফ বলল, "আমার রক্ত তো আমারই, আমি চাইলে বিক্রি করব এবং চাইলে রেখে দেব। এতে শরিয়তের সমস্যা কোথায়?” রিয়াদ বলল, "ইসলামি আইনের তৃতীয় উৎসের মাধ্যমে প্রমাণিত কোনো মুমিন তার দেহ বা দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিজে ব্যবহার করবে কিংবা নিঃস্বার্থে পরের কল্যাণে প্রদান করবে।"

Dhaka · 2017

ক
ইসলামি আইনের উৎস কয়টি?
খ
রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।
গ
রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
ঘ
আসিফের কর্মকাণ্ডে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইসলামি আইনের উৎস কয়টি?

ইসলামি আইনের উৎস কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Rajshahi · 2018

ক
'আযিমত' কী?
খ
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।
গ
উদ্দীপকে ৩ নম্বর উৎসটি '?' তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের ১ নম্বর উৎসটি হাদিস ছাড়া বোঝা অসম্ভব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আযিমত' কী?

'আযিমত' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।