শেয়ারFacebookWhatsApp

আসিফের কর্মকাণ্ডে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে? বুঝিয়ে লেখ।

উত্তর: আসিফের কর্মকাণ্ডে সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হবে। ইসলাম একটি আধুনিক ও গতিশীল ধর্ম। আর এ গতিশীলতার কারণেই সমাজে নিত্য নতুন নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার সরাসরি সমাধান যদি কুরআন-হাদিসে না পাওয়া যায়, তাহলে পরামর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দিয়েছে পবিত্র কুরআন। যেমন বলা হয়েছে- 'তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করো' (সুরা আলে ইমরান-১৫৯)। এখানে পরোক্ষভাবে ইজমার ইঙ্গিত রয়েছে। ইজমার মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য সংরক্ষিত হয় এবং মুমিনরা বিভ্রান্তি থেকে রক্ষা পায়। কেউ যদি এ নির্দেশ মেনে না নিয়ে নিজের মতানুযায়ী চলার চেষ্টা করে তবে সমাজে বিপর্যয় সৃষ্টি হবে। উদ্দীপকে বর্ণিত রক্ত বিক্রয় নিষিদ্ধ সম্পর্কিত সিদ্ধান্তটি ইজমার মাধ্যমে গ্রহণ করা হয়েছে। ইসলামি চিন্তাবিদেরা পারস্পরিক আলোচনার মাধ্যমে একমত হয়েছেন যে, মুমিন তার অঙ্গপ্রতঙ্গ বা দেহ নিঃস্বার্থ অথবা পরের কল্যাণে দান করতে পারবে। তবে বিক্রি করতে পারবে না। কিন্তু আসিফ এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলে যে, টাকার বিনিময়ে সে রক্ত বিক্রি করবে। তার এ ধরনের সিদ্ধান্ত জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় বিপর্যয় সৃষ্টি করবে। তাছাড়া মুমিনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা মুমিনদের ঐক্য বিনষ্ট করবে। সর্বোপরি ইসলাম একটি পরিপূর্ণ জীবন-বিধান এ বিষয়ে সমাজে সন্দেহ-সংশয় সৃষ্টি হতে পারে। সুতরাং দেখা যায়, ইসলামি শরিয়তে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান দেওয়া হয়নি। তাই শরিয়তসম্মত সিদ্ধান্ত মেনে নিয়ে সুষ্ঠু, সুন্দর কল্যাণধর্মী সমাজ গঠন করাই মুমিনের কর্তব্য হওয়া উচিত।

HSC Islamic Studies 2nd Paper Chapter 3 : আল-ইজমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 3 : আল-ইজমা · সৃজনশীল

আসিফের কর্মকাণ্ডে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

আসিফ একজন ছাত্র। সে একটি অবৈধ বিপণন গ্রুপের সাথে সম্পর্ক করে প্রতি ৩/৪ মাস পর পর রক্ত বিক্রি করে। একদিন তার কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চলাকালে তার বন্ধু রিয়াদ রক্ত দিলে আসিফ তাকে বলল, "দোস্ত, বিনামূল্যে রক্ত দিয়ে লাভ কী? তুই একমত হলে আমি তোকে টাকার বিনিময়ে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিতে পারি।" রিয়াদ বলল, “রক্ত বিক্রি করা শরিয়ত সমর্থন করে না।" তখন আসিফ বলল, "আমার রক্ত তো আমারই, আমি চাইলে বিক্রি করব এবং চাইলে রেখে দেব। এতে শরিয়তের সমস্যা কোথায়?” রিয়াদ বলল, "ইসলামি আইনের তৃতীয় উৎসের মাধ্যমে প্রমাণিত কোনো মুমিন তার দেহ বা দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিজে ব্যবহার করবে কিংবা নিঃস্বার্থে পরের কল্যাণে প্রদান করবে।"

Dhaka · 2017

উত্তর

ইসলামি আইনের উৎস চারটি।

উত্তর

রুখসাতকে ইজমায়ে সুকুতি বা মৌনতামূলক ইজমা বলা যায়। রুখসাত-এর আভিধানিক অর্থ অবকাশ, ঐচ্ছিক বা হালকা। এটি ইজমার একটি রুকন। এর মাধ্যমে কোনো বিষয়ে মুজতাহিদদের একটি অংশ একমত হন এবং বাকিরা সে বিষয়ে মৌনতা অবলম্বন করেন। এমনকি এ বিষয়ে মতামত প্রকাশের নির্ধারিত মেয়াদ পর্যন্ত তারা কোনো আপত্তি উত্থাপন করেন না। বরং বিষয়টি জানার পর নেতিবাচক বক্তব্য না দিয়ে চুপ থাকেন। তাই একে ইজমায়ে সুকুতি বা মৌনতামূলক ইজমাও বলা হয়।

উত্তর

রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি হলো ইজমা। মানবজীবন গতিশীল। এ কারণে জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। কুরআন-হাদিসে নতুন সমস্যাগুলোর সবকটির সরাসরি সমাধান পাওয়া যায় না। এ সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে মুমিনদের ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ, যার মূলভিত্তি হলো সকলের ঐকমত্য। উদ্দীপকে বর্ণিত রিয়াদ রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়া সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছে, তা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা সমর্থিত। কারণ এ বিষয়ে সমকালীন ইসলামি চিন্তাবিদেরা একমত হয়ে সিদ্ধান্ত পোষণ করেছেন। ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমার ক্ষেত্রেও নবোদ্ভাবিত সমস্যার সমাধানে ইজমা করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ঐকমত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন নির্বাচিত গবেষক ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে নতুন সমস্যার একটি সমাধান অন্যান্য মুজতাহিদদের নিকট পেশ করেন। সকলে যদি এই সমাধানকে কুরআন-হাদিসের অনুসারী বলে মত দেন এবং মেনে নেন তাহলে তা গৃহীত হবে। কেউ যদি এর বিরোধিতা করেন বা অধিকাংশই যদি মত না দেন তাহলে ইজমা হবে না। সুতরাং বলা যায়, রক্ত বিক্রয় নিষিদ্ধ সম্পর্কিত রিয়াদের বক্তব্যটি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার ইঙ্গিত দিচ্ছে।

উত্তর

আসিফের কর্মকাণ্ডে সমাজে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হবে। ইসলাম একটি আধুনিক ও গতিশীল ধর্ম। আর এ গতিশীলতার কারণেই সমাজে নিত্য নতুন নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার সরাসরি সমাধান যদি কুরআন-হাদিসে না পাওয়া যায়, তাহলে পরামর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দিয়েছে পবিত্র কুরআন। যেমন বলা হয়েছে- 'তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করো' (সুরা আলে ইমরান-১৫৯)। এখানে পরোক্ষভাবে ইজমার ইঙ্গিত রয়েছে। ইজমার মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য সংরক্ষিত হয় এবং মুমিনরা বিভ্রান্তি থেকে রক্ষা পায়। কেউ যদি এ নির্দেশ মেনে না নিয়ে নিজের মতানুযায়ী চলার চেষ্টা করে তবে সমাজে বিপর্যয় সৃষ্টি হবে। উদ্দীপকে বর্ণিত রক্ত বিক্রয় নিষিদ্ধ সম্পর্কিত সিদ্ধান্তটি ইজমার মাধ্যমে গ্রহণ করা হয়েছে। ইসলামি চিন্তাবিদেরা পারস্পরিক আলোচনার মাধ্যমে একমত হয়েছেন যে, মুমিন তার অঙ্গপ্রতঙ্গ বা দেহ নিঃস্বার্থ অথবা পরের কল্যাণে দান করতে পারবে। তবে বিক্রি করতে পারবে না। কিন্তু আসিফ এ সিদ্ধান্তের বিরোধিতা করে বলে যে, টাকার বিনিময়ে সে রক্ত বিক্রি করবে। তার এ ধরনের সিদ্ধান্ত জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় বিপর্যয় সৃষ্টি করবে। তাছাড়া মুমিনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা মুমিনদের ঐক্য বিনষ্ট করবে। সর্বোপরি ইসলাম একটি পরিপূর্ণ জীবন-বিধান এ বিষয়ে সমাজে সন্দেহ-সংশয় সৃষ্টি হতে পারে। সুতরাং দেখা যায়, ইসলামি শরিয়তে এমন কোনো সমস্যা নেই, যার সমাধান দেওয়া হয়নি। তাই শরিয়তসম্মত সিদ্ধান্ত মেনে নিয়ে সুষ্ঠু, সুন্দর কল্যাণধর্মী সমাজ গঠন করাই মুমিনের কর্তব্য হওয়া উচিত।
HSCIslamic Studies 2nd PaperChapter 3 : আল-ইজমা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

R এর ছেলে বিদেশে থাকে। বাবার জন্য সে মোবাইল ফোন পাঠিয়েছে। তার ভাই তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। কারণ এটি বিদআত। R মোবাইলের বৈধতা জানার জন্য ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতির নিকট বিষয়টি উপস্থাপন করেন। সভাপতি পরের দিন বিজ্ঞ আলেমগণকে সভায় আহ্বান করেন। মোবাইল ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক বিষয়াদি বিবেচনা করে তারা সিদ্ধান্ত দেন যে, মোবাইল ব্যবহার শরিয়তসম্মত।

Rajshahi · 2017

ক
قِيَاسُ কী?
খ
কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।
গ
ইসলামি আইনের কোন উৎসবলে মোবাইল ব্যবহার বৈধ? বিশ্লেষণ কর।
ঘ
মুসলিম সমাজে ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.قِيَاسُ কী?

قِيَاسُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসিফ একজন ছাত্র। সে একটি অবৈধ বিপণন গ্রুপের সাথে সম্পর্ক করে প্রতি ৩/৪ মাস পর পর রক্ত বিক্রি করে। একদিন তার কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চলাকালে তার বন্ধু রিয়াদ রক্ত দিলে আসিফ তাকে বলল, "দোস্ত, বিনামূল্যে রক্ত দিয়ে লাভ কী? তুই একমত হলে আমি তোকে টাকার বিনিময়ে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিতে পারি।" রিয়াদ বলল, “রক্ত বিক্রি করা শরিয়ত সমর্থন করে না।" তখন আসিফ বলল, "আমার রক্ত তো আমারই, আমি চাইলে বিক্রি করব এবং চাইলে রেখে দেব। এতে শরিয়তের সমস্যা কোথায়?” রিয়াদ বলল, "ইসলামি আইনের তৃতীয় উৎসের মাধ্যমে প্রমাণিত কোনো মুমিন তার দেহ বা দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিজে ব্যবহার করবে কিংবা নিঃস্বার্থে পরের কল্যাণে প্রদান করবে।"

Dhaka · 2017

ক
ইসলামি আইনের উৎস কয়টি?
খ
রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।
গ
রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
ঘ
আসিফের কর্মকাণ্ডে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামি আইনের উৎস কয়টি?

ইসলামি আইনের উৎস কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Rajshahi · 2018

ক
'আযিমত' কী?
খ
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।
গ
উদ্দীপকে ৩ নম্বর উৎসটি '?' তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের ১ নম্বর উৎসটি হাদিস ছাড়া বোঝা অসম্ভব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'আযিমত' কী?

'আযিমত' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নুরপুর গ্রামে সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন উদ্বিগ্ন। কয়েক দফা প্রশাসনকে জানিয়েও কাঙ্ক্ষিত সমাধান হয়নি। এ অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় ও বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে করিম উদ্দীন সাহেব সবাইকে ডেকে চৌর্যবৃত্তি প্রতিরোধের কৌশল নিয়ে পরামর্শ করেন। গ্রামের অধিবাসীরা পালা করে চার গ্রুপে বিভক্ত হয়ে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। উপস্থিত আজহার মিয়া পক্ষে-বিপক্ষে কোনো মতামত না দিয়ে নীরব থাকেন।

Dhaka · 2018

ক
আযিমত (عَزِيمَةٌ) কী?
খ
'কুরআন-সুন্নাহ পরিপন্থি ইজমা গ্রহণযোগ্য নয়'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ কি ঠিক হয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।