শেয়ারFacebookWhatsApp

প্রথম চিত্রে শূন্যস্থানে কোন বিষয়টি প্রতিস্থাপিত হবে? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম চিত্রে শূন্যস্থানে ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা প্রতিস্থাপিত হবে । ইজমা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ— একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা' বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-কুরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরিয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। আল-কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। কুরআন মজিদে উম্মতে মুহাম্মদি তথা বর্তমান মুসলিম জাতিকে শ্রেষ্ঠ ও মধ্যপন্থি উম্মত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইজমার পরোক্ষ দলিলস্বরূপ। শক্তিমত্তা, দুর্বলতা, দৃঢ়তা এবং প্রত্যয় ও সংশয় বিচারে ইজমা চার প্রকার। যথা- ১. সকল সাহাবির ইজমা, ২.নীরবতামূলক ইজমা, ৩. পরবর্তীকালীন ইজমা এবং ৪. মতবিরোধপূর্ণ বিষয়ের ওপর পরবর্তী লোকদের ইজমা। ওলামায়ে আহনাফ, জমহুর ফুকাহা (বলখ ও বুখারার মাশায়েখসহ) ও উসুলবিদদের মতে, ইজমা অস্বীকারকারী কাফের বলে গণ্য হবে। কেননা ইজমা দ্বারা অকাট্যতা প্রমাণিত হয়। আর সাহাবায়ে কিরামের ইজমা কুরআনের আয়াত এবং খবরে মুতাওয়াতিরের মতো। আর তাঁদের পরবর্তীকালের ইজমা খবরে মাশহুরের অনুরূপ। তাদের দলিল হলো, মহানবি (সা.) বলেছেন- لا تَجْتَمِعُ أُمَّتِي عَلَى الضَّلَالَةِ অর্থাৎ, “আমার উম্মত ভ্রষ্টতার ওপর ঐকমত্য হবে না।”

HSC Islamic Studies 2nd Paper Chapter 3 : আল-ইজমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 3 : আল-ইজমা · সৃজনশীল

প্রথম চিত্রে শূন্যস্থানে কোন বিষয়টি প্রতিস্থাপিত হবে? ব্যাখ্যা কর ।

উদ্দীপক

question image

Dhaka · 2023

উত্তর

ফিক্হশাস্ত্র বলতে ইসলামি আইনশাস্ত্রকে বোঝায় ।

উত্তর

“ইমাম আবু হানিফা (র.) ফিক্হশাস্ত্রের পথিকৃৎ” দ্বারা ইমাম আবু হানিফার কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছে। খুলাফায়ে রাশেদার ইন্তেকাল এবং পর্যায়ক্রমে সাহাবিদের তিরোধানের ফলে ইসলামি বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শরিয়তের হুকুম-আহকাম পালন ও চর্চার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের সঠিক রূপ এবং হুকুম-আহকামকে শরিয়তের মানদণ্ডে উপস্থাপন জরুরি হয়ে পড়ে। এমতাবস্থায় ইমাম আবু হানিফা (র.) নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ইসলামি ফিক্হ সংকলন ও সম্পাদনা শুরু করেন। তিনি তার জীবনকালে ইসলামি ফিকহ-এর ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি 'কুতুবে হানাফিয়্যাহ' সংকলন করেন। যাতে ৮৩ হাজার মাসয়ালা রয়েছে। আর এটাই সর্বপ্রথম সম্পাদিত ইলমে ফিকহের কিতাব। এজন্য তাঁকে ইলমে ফিকহের পথিকৃৎ বলা হয়। পরবর্তীতে তাঁরই পদাঙ্ক অনুসরণ করেন অন্য ইমানগণ ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম চিত্রে শূন্যস্থানে ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা প্রতিস্থাপিত হবে । ইজমা আরবি শব্দ। এর আভিধানিক অর্থ— একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা' বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল-কুরআন ও হাদিসের পরই এর স্থান। এটি শরিয়তের তৃতীয় উৎস ও অকাট্য দলিল। আল-কুরআনের বিভিন্ন আয়াত ও হাদিস দ্বারা ইজমার বৈধতা প্রমাণিত। কুরআন মজিদে উম্মতে মুহাম্মদি তথা বর্তমান মুসলিম জাতিকে শ্রেষ্ঠ ও মধ্যপন্থি উম্মত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ইজমার পরোক্ষ দলিলস্বরূপ। শক্তিমত্তা, দুর্বলতা, দৃঢ়তা এবং প্রত্যয় ও সংশয় বিচারে ইজমা চার প্রকার। যথা- ১. সকল সাহাবির ইজমা, ২.নীরবতামূলক ইজমা, ৩. পরবর্তীকালীন ইজমা এবং ৪. মতবিরোধপূর্ণ বিষয়ের ওপর পরবর্তী লোকদের ইজমা। ওলামায়ে আহনাফ, জমহুর ফুকাহা (বলখ ও বুখারার মাশায়েখসহ) ও উসুলবিদদের মতে, ইজমা অস্বীকারকারী কাফের বলে গণ্য হবে। কেননা ইজমা দ্বারা অকাট্যতা প্রমাণিত হয়। আর সাহাবায়ে কিরামের ইজমা কুরআনের আয়াত এবং খবরে মুতাওয়াতিরের মতো। আর তাঁদের পরবর্তীকালের ইজমা খবরে মাশহুরের অনুরূপ। তাদের দলিল হলো, মহানবি (সা.) বলেছেন- لا تَجْتَمِعُ أُمَّتِي عَلَى الضَّلَالَةِ অর্থাৎ, “আমার উম্মত ভ্রষ্টতার ওপর ঐকমত্য হবে না।”

উত্তর

শেষ চিত্রে শূন্যস্থানে প্রতিস্থাপিত বিষয়টি হলো ইজমায়ে সুকুতি । বা নীরবতামূলক ইজমা। “যে ইজমার মধ্যে কতিপয় মুজতাহিদ সম্মতিসূচক মন্তব্য করেছেন বা সম্মিলিতভাবে কাজটি করেছেন এবং অন্য মুজতাহিদগণ তদ্বিষয়ে নীরব ছিলেন; এমনকি চিন্তাভাবনা করার সময়কাল অথবা আলোচনার মজলিস অতিবাহিত হয়ে যাওয়ার পরও প্রতিবাদ করেননি, একেই নীরবতামূলক ইজমা বলে। ইজমায়ে সুকুতির গ্রহণযোগ্যতা সম্পর্কে আলেমদের মতামত নিম্নরূপ- ক. ইমাম আবু হানিফা (র.) ও ইমাম আহমদ (র.)-এর মতে, এ ধরনের ইজমা অকাট্য। যদিও এটি عِلْمُ الْيَقِينِ তথা দৃঢ় জ্ঞান বা সন্দেহাতীত জ্ঞান এর ফায়দা প্রদান করে না। তাই এর অস্বীকারকারীকে কাফির বলা যাবে না । খ. ইমাম শাফেয়ি (র.) বলেন, এ ধরনের ইজমা অকাট্য নয় এবং এর অস্বীকারকারী কাফির সাব্যস্ত হবে না । ইমাম শাফেয়ি (র.)-এর মতের অনুরূপ মত পোষণ করেন, ঈসা ইবনে আবান এবং ইমাম মালেক (র.)। তারা মনে করেন, এটি ইজমা বা প্রমাণ হিসেবে গণ্য হবে না। গ. বিশিষ্ট মুতাযিলা চিন্তাবিদ আবু আলি আল-জুবাই-এর মতে যেসব মুজতাহিদ নীরব ছিলেন, তাঁদের যুগ অতিবাহিত হওয়ার পর এটি ইজমা হিসেবে গণ্য হবে। কেননা তাঁরা মৃত্যুর পূর্বে যেকোনো সময় নীরবতা ভেঙে উক্ত বিধানের বিপক্ষে অবস্থান নিতে পারেন । ঘ. আবু হাশিম ইবন আবু আলি-এর মতে, ইজমায়ে সুকুতি ইজমা হিসেবে গণ্য হবে না। তবে দলিল বা প্রমাণ হিসেবে গণ্য হবে। ইমাম আল-কারখি, আল-আমিদি ও ইবনুল হাজিব প্রমুখও অনুরূপ মত ব্যক্ত করেছেন। তাঁদের মতে, এটি ধারণাপ্রসূত ইজমা, যা দ্বারা প্রমাণ পেশ করা যায়। ঙ. ইবনে আবু হোরায়রা-এর মতে, যদি উক্ত মতের প্রবক্তা শাসক হয়, তবে তা ইজমা বা প্রমাণ কোনোটাই গণ্য হবে না। অন্যথায় তা ইজমা ও প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
HSCIslamic Studies 2nd PaperChapter 3 : আল-ইজমা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

R এর ছেলে বিদেশে থাকে। বাবার জন্য সে মোবাইল ফোন পাঠিয়েছে। তার ভাই তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। কারণ এটি বিদআত। R মোবাইলের বৈধতা জানার জন্য ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতির নিকট বিষয়টি উপস্থাপন করেন। সভাপতি পরের দিন বিজ্ঞ আলেমগণকে সভায় আহ্বান করেন। মোবাইল ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক বিষয়াদি বিবেচনা করে তারা সিদ্ধান্ত দেন যে, মোবাইল ব্যবহার শরিয়তসম্মত।

Rajshahi · 2017

ক
قِيَاسُ কী?
খ
কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।
গ
ইসলামি আইনের কোন উৎসবলে মোবাইল ব্যবহার বৈধ? বিশ্লেষণ কর।
ঘ
মুসলিম সমাজে ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.قِيَاسُ কী?

قِيَاسُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসিফ একজন ছাত্র। সে একটি অবৈধ বিপণন গ্রুপের সাথে সম্পর্ক করে প্রতি ৩/৪ মাস পর পর রক্ত বিক্রি করে। একদিন তার কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চলাকালে তার বন্ধু রিয়াদ রক্ত দিলে আসিফ তাকে বলল, "দোস্ত, বিনামূল্যে রক্ত দিয়ে লাভ কী? তুই একমত হলে আমি তোকে টাকার বিনিময়ে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিতে পারি।" রিয়াদ বলল, “রক্ত বিক্রি করা শরিয়ত সমর্থন করে না।" তখন আসিফ বলল, "আমার রক্ত তো আমারই, আমি চাইলে বিক্রি করব এবং চাইলে রেখে দেব। এতে শরিয়তের সমস্যা কোথায়?” রিয়াদ বলল, "ইসলামি আইনের তৃতীয় উৎসের মাধ্যমে প্রমাণিত কোনো মুমিন তার দেহ বা দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিজে ব্যবহার করবে কিংবা নিঃস্বার্থে পরের কল্যাণে প্রদান করবে।"

Dhaka · 2017

ক
ইসলামি আইনের উৎস কয়টি?
খ
রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।
গ
রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
ঘ
আসিফের কর্মকাণ্ডে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইসলামি আইনের উৎস কয়টি?

ইসলামি আইনের উৎস কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Rajshahi · 2018

ক
'আযিমত' কী?
খ
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।
গ
উদ্দীপকে ৩ নম্বর উৎসটি '?' তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের ১ নম্বর উৎসটি হাদিস ছাড়া বোঝা অসম্ভব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আযিমত' কী?

'আযিমত' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।