শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইমাম সাহেব কোন উৎসের কথা বলেছেন? সেটির উৎপত্তি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে ইমাম সাহেব ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার কথা বলেছেন। ইজমা অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া। ইসলামি পরিভাষায় ইজমা হচ্ছে ইসলামি চিন্তাবিদদের ওইসব সিদ্ধান্ত, যেসব বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে তারা ঐকমত্য পোষণ করেছেন। উদ্দীপকে ইমাম সাহেব ইজমার কথা তুলে ধরেন। শরিয়তের উৎস হিসেবে ইজমার উৎপত্তি ঘটে রাসুল (সা.)-এর ইন্তেকালের পর সাহাবিদের যুগে। সুন্নাহর পরেই ইজমার স্থান। তার এ কথার তাৎপর্য হলো ইসলামি শরিয়তের প্রথম ও প্রধান দুটি উৎস হলো কুরআন ও সুন্নাহ। নতুন কোনো সমস্যা উদ্ভব হলে কুরআন ও সুন্নাহর থেকে সমাধান নিতে হবে। যদি কুরআন ও সুন্নাহ-তে সরাসরি সমাধান না পাওয়া যায় তাহলে ইজমা থেকে সমাধান নিতে হবে। কেননা মুজতাহিদগণ কুরআন ও হাদিসের অনুকূলেই ইজমার দ্বারা সিদ্ধান্ত দেন বলে এর দ্বারা অকাট্যতা প্রমাণিত হয়। পৃথিবীর অধিকাংশ মুজতাহিদ আলেম একমত হন যে ইজমা শরিয়তের তৃতীয় উৎস এবং এর ওপর আমল করা ওয়াজিব। কুরআন ও সুন্নাহর ন্যায় ইজমা অস্বীকারকারীকে কাফির বলা যাবে। পরিশেষে বলা যায়, মুসলিম উম্মাহর নিকট কুরআন ও সুন্নাহর 'পরেই ইজমা হচ্ছে অকাট্য দলিল, যার ওপর আমল করা ওয়াজিব। তাই শরিয়তের আইনের উৎস হিসেবে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। সাহাবিগণ নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে তারা কুরআন ও সুন্নাহর দিকে মনোনিবেশ করতেন। সেখানে সরাসরি কোনো সমাধান না পেলে প্রজ্ঞাবান সাহাবিরা কুরআন ও সুন্নাহার অনুকূলে আলোচনা-পর্যালোচনা করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সমস্যার সমাধান করতেন। আর এভাবেই সাহাবাদের আমলেই ইজমার উৎপত্তি ঘটে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 3 : আল-ইজমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 3 : আল-ইজমা · সৃজনশীল

উদ্দীপকে ইমাম সাহেব কোন উৎসের কথা বলেছেন? সেটির উৎপত্তি বর্ণনা কর।

উদ্দীপক

ইমাম সাহেব বয়ান করলেন ইসলামি শরিয়তের চারটি উৎস। কোনো বিষয়ের সমস্যা সমাধানে প্রথমে আল-কুরআন, তারপর হাদিসে রসুল। তাতে পাওয়া না গেলে তৃতীয় উৎসে খুঁজবেন। "কুরআন ও হাদিসের পরেই এর স্থান।"

উত্তর

'আল-হাসাদ' শব্দের অর্থ হিংসা, বিদ্বেষ।

উত্তর

মৌনতামূলক ইজমা বা ইজমায়ে সুকৃতি বলতে বোঝায় কোনো একটা বিষয়ে কতিপয় মুজতাহিদ একমত হয়েছেন বা একসাথে কাজটি করেছেন কিন্তু অন্যান্য মুজতাহিদ তার কোনো প্রতিবাদ করেননি বরং নীরব থেকেছেন। ইজমার মধ্যে কতিপয় মুজতাহিদ সম্মতিসূচক মন্তব্য করেছেন বা সম্মিলিতভাবে কাজটি করেছেন এবং অন্যান্য মুজতাহিদগণ এ বিষয়ে নীরব ছিলেন; এমনকি চিন্তাভাবনা করার সময়কাল অথবা আলোচনার মজলিস অতিবাহিত হয়ে যাওয়ার পরও প্রতিবাদ করেননি। এরূপ ইজমাকে মৌনতামূলক ইজমা বা ইজমায়ে সুকুতি বলে।

উত্তর

উদ্দীপকে ইমাম সাহেব ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার কথা বলেছেন। ইজমা অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া। ইসলামি পরিভাষায় ইজমা হচ্ছে ইসলামি চিন্তাবিদদের ওইসব সিদ্ধান্ত, যেসব বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে তারা ঐকমত্য পোষণ করেছেন। উদ্দীপকে ইমাম সাহেব ইজমার কথা তুলে ধরেন। শরিয়তের উৎস হিসেবে ইজমার উৎপত্তি ঘটে রাসুল (সা.)-এর ইন্তেকালের পর সাহাবিদের যুগে। সুন্নাহর পরেই ইজমার স্থান। তার এ কথার তাৎপর্য হলো ইসলামি শরিয়তের প্রথম ও প্রধান দুটি উৎস হলো কুরআন ও সুন্নাহ। নতুন কোনো সমস্যা উদ্ভব হলে কুরআন ও সুন্নাহর থেকে সমাধান নিতে হবে। যদি কুরআন ও সুন্নাহ-তে সরাসরি সমাধান না পাওয়া যায় তাহলে ইজমা থেকে সমাধান নিতে হবে। কেননা মুজতাহিদগণ কুরআন ও হাদিসের অনুকূলেই ইজমার দ্বারা সিদ্ধান্ত দেন বলে এর দ্বারা অকাট্যতা প্রমাণিত হয়। পৃথিবীর অধিকাংশ মুজতাহিদ আলেম একমত হন যে ইজমা শরিয়তের তৃতীয় উৎস এবং এর ওপর আমল করা ওয়াজিব। কুরআন ও সুন্নাহর ন্যায় ইজমা অস্বীকারকারীকে কাফির বলা যাবে। পরিশেষে বলা যায়, মুসলিম উম্মাহর নিকট কুরআন ও সুন্নাহর 'পরেই ইজমা হচ্ছে অকাট্য দলিল, যার ওপর আমল করা ওয়াজিব। তাই শরিয়তের আইনের উৎস হিসেবে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। সাহাবিগণ নতুন কোনো সমস্যার সম্মুখীন হলে তারা কুরআন ও সুন্নাহর দিকে মনোনিবেশ করতেন। সেখানে সরাসরি কোনো সমাধান না পেলে প্রজ্ঞাবান সাহাবিরা কুরআন ও সুন্নাহার অনুকূলে আলোচনা-পর্যালোচনা করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং সমস্যার সমাধান করতেন। আর এভাবেই সাহাবাদের আমলেই ইজমার উৎপত্তি ঘটে।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটির তাৎপর্য হলো শরিয়তের দলিল হিসেবে কুরআন ও হাদিসের পরেই ইজমার বিধানকে গ্রহণ করতে হবে। মুহাম্মদ (সা.)-এর ইন্তেকালের পর ইসলাম আরবের বাইরে দ্রুতই ছড়িয়ে পড়ে। নতুন নতুন সভ্যতা সংস্কৃতির ফলে মুসলিম সমাজে নিত্যনতুন সমস্যার উদ্ভব হতে থাকে, যার সমাধান সরাসরি কুরআন ও সুন্নাহে পাওয়া যায় না। তখন ওইসব সমস্যার সমাধান কুরআন ও সুন্নাহর অনুকূলে ইজমা দ্বারা করা হয়ে থাকে। উদ্দীপকে ইমাম সাহেব বলেন, ইসলামি শরিয়তের চারটি উৎস। কোনো বিষয়ের সমস্যার সমাধানে প্রথমে আল-কুরআন। তারপর হাদিস, এতে পাওয়া না গেলে, তৃতীয় উৎস খুঁজবেন অর্থাৎ 'ইজমা'। 'কুরআন ও হাদিসের পরেই এর স্থান।' ইসলামি শরিয়তের ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনি উৎস। মহান আল্লাহ ও রাসুল (সা.) ইজমার অবস্থান, গ্রহণযোগ্যতা, নির্ভরতা ও মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, "আর যে ব্যক্তি তার কাছে হিদায়েত প্রকাশিত হওয়ার পর রাসুল (সা.)-এর বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে আমি তাকে সেদিকেই প্রত্যাবর্তন করাব, যেদিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব।” (সূরা নিসা: ১১৫) অন্যত্র বলেন, "তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ে ধর এবং বিচ্ছিন্ন হয়ো না। (সূরা আলে-ইমরান : ১০৩) রাসুল (সা.) ইজমার গুরুত্ব নিয়ে বলেন, "আমার উম্মত ভুল বা বিভ্রান্তি বিষয়ের ওপর একমত হবে না।” (ইবনে মাজাহ) ইজমা বৈধ হওয়ার শর্ত হলো ইজমা কুরআন সুন্নাহর বিরোধী হবে না। ইজমার মূলভিত্তি অবশ্যই কুরআন হাদিস ও শরিয়তের দলিলের সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অতএব বলা যায়, ইজমা হওয়ার জন্য মুজতাহিদগণের প্রত্যক্ষ বা মৌন সমর্থন থাকা অত্যাবশ্যক।
HSCIslamic Studies 2nd PaperChapter 3 : আল-ইজমা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

R এর ছেলে বিদেশে থাকে। বাবার জন্য সে মোবাইল ফোন পাঠিয়েছে। তার ভাই তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। কারণ এটি বিদআত। R মোবাইলের বৈধতা জানার জন্য ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতির নিকট বিষয়টি উপস্থাপন করেন। সভাপতি পরের দিন বিজ্ঞ আলেমগণকে সভায় আহ্বান করেন। মোবাইল ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক বিষয়াদি বিবেচনা করে তারা সিদ্ধান্ত দেন যে, মোবাইল ব্যবহার শরিয়তসম্মত।

Rajshahi · 2017

ক
قِيَاسُ কী?
খ
কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।
গ
ইসলামি আইনের কোন উৎসবলে মোবাইল ব্যবহার বৈধ? বিশ্লেষণ কর।
ঘ
মুসলিম সমাজে ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.قِيَاسُ কী?

قِيَاسُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসিফ একজন ছাত্র। সে একটি অবৈধ বিপণন গ্রুপের সাথে সম্পর্ক করে প্রতি ৩/৪ মাস পর পর রক্ত বিক্রি করে। একদিন তার কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চলাকালে তার বন্ধু রিয়াদ রক্ত দিলে আসিফ তাকে বলল, "দোস্ত, বিনামূল্যে রক্ত দিয়ে লাভ কী? তুই একমত হলে আমি তোকে টাকার বিনিময়ে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিতে পারি।" রিয়াদ বলল, “রক্ত বিক্রি করা শরিয়ত সমর্থন করে না।" তখন আসিফ বলল, "আমার রক্ত তো আমারই, আমি চাইলে বিক্রি করব এবং চাইলে রেখে দেব। এতে শরিয়তের সমস্যা কোথায়?” রিয়াদ বলল, "ইসলামি আইনের তৃতীয় উৎসের মাধ্যমে প্রমাণিত কোনো মুমিন তার দেহ বা দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিজে ব্যবহার করবে কিংবা নিঃস্বার্থে পরের কল্যাণে প্রদান করবে।"

Dhaka · 2017

ক
ইসলামি আইনের উৎস কয়টি?
খ
রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।
গ
রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
ঘ
আসিফের কর্মকাণ্ডে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইসলামি আইনের উৎস কয়টি?

ইসলামি আইনের উৎস কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Rajshahi · 2018

ক
'আযিমত' কী?
খ
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।
গ
উদ্দীপকে ৩ নম্বর উৎসটি '?' তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের ১ নম্বর উৎসটি হাদিস ছাড়া বোঝা অসম্ভব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আযিমত' কী?

'আযিমত' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।