শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের কোন উৎসের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের তৃতীয় উৎস তথা ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস। ইজমা শব্দের অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া। একমত হওয়া, দৃঢ় সংকল্প করা ইত্যাদি। ইসলামি পরিয়তের পরিভাষায়, শরয়ী কোনো হুকুম বা বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মাদির সকল মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে। ইজমা হলো রাসুল (সা.)-এর ইন্তেকালের পর যুগে যুগে কোনো বিরোধপূর্ণ মাসয়ালায় উম্মতে মুহাম্মাদির ঐকমত্যের ভিত্তিতে সমাধান প্রদান করা। ইজমার কয়েকটি উদাহরণ হলো, যেমন- ১. পবিত্র কুরআন সংকলন। ২. মুসলমান মেয়েকে অমুসলিম পুরুষের সাথে বিয়ে দেওয়া বৈধ না হওয়া। ৩. তারাবিহের সালাত জামাআতে বিশ রাকাত আদায়। ৪. দাদিকে মিরাসের এক ষষ্ঠাংশ দিতে হবে। ৫. হযরত আবু বকর (রা)-এর খলিফা নির্বাচন। উদ্দীপকে দেখা যায়, জনাব 'ব' কে তার এলাকার জনগণ এলাকার জনপ্রতিনিধির শূন্যস্থান পূরণের জন্য অস্থায়ী প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নেয়। এলাকার সকল গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে একটি মতের বা সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্য পোষণ করায় এটা ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং তারা ইসলামের ৩য় উৎস ইজমার প্রক্রিয়াটি অনুসরণ করেছেন।

HSC Islamic Studies 2nd Paper Chapter 3 : আল-ইজমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 3 : আল-ইজমা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের কো…

উদ্দীপক

জনাব 'র' একজন জনপ্রিয় ব্যক্তি। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি মৃত্যু বরণ করলে এলাকার নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সকল গ্রামবাসী একটি সভায় বসে জনাব 'ব'-কে শূন্য আসনের অস্থায়ী প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেন। উপস্থিত মুরুব্বি জনাব 'ভ' পক্ষে-বিপক্ষে কোনো মতামত না দিয়ে নীরব থাকেন।

উত্তর

সনদ অর্থ নির্ভর করা, ভরসা করা, হাদিস বর্ণনার সূত্রকে সনদ বলে। অথবা হাদিস বর্ণনাকারীদের নামের পারস্পরিক ক্রমধারাকে 'সনদ' বলে।

উত্তর

ইসলাম একটি সর্বজনীন, মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। চরিত্র বিচারে নিকৃষ্টতম ব্যক্তি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, “নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। স্বয়ং মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "মুহাম্মদ (সা.) আপনি বলুন, নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।" (সূরা আল-আরাফ : ৩৩) সুতরাং বলা যায়, অশ্লীল ব্যক্তি যে নিজেও অশ্লীলতায় লিপ্ত থাকে এবং অশ্লীলতা ছড়িয়ে সমাজকে অশ্লীল করে এবং এ ধরনের অশ্লীল ব্যক্তি থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে এড়িয়ে চলে এবং পরিত্যাগ করে। এমন ব্যক্তিকে রাসুল (সা.) চরিত্র বিচারে নিকৃষ্টতম বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের তৃতীয় উৎস তথা ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস। ইজমা শব্দের অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া। একমত হওয়া, দৃঢ় সংকল্প করা ইত্যাদি। ইসলামি পরিয়তের পরিভাষায়, শরয়ী কোনো হুকুম বা বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মাদির সকল মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে। ইজমা হলো রাসুল (সা.)-এর ইন্তেকালের পর যুগে যুগে কোনো বিরোধপূর্ণ মাসয়ালায় উম্মতে মুহাম্মাদির ঐকমত্যের ভিত্তিতে সমাধান প্রদান করা। ইজমার কয়েকটি উদাহরণ হলো, যেমন- ১. পবিত্র কুরআন সংকলন। ২. মুসলমান মেয়েকে অমুসলিম পুরুষের সাথে বিয়ে দেওয়া বৈধ না হওয়া। ৩. তারাবিহের সালাত জামাআতে বিশ রাকাত আদায়। ৪. দাদিকে মিরাসের এক ষষ্ঠাংশ দিতে হবে। ৫. হযরত আবু বকর (রা)-এর খলিফা নির্বাচন। উদ্দীপকে দেখা যায়, জনাব 'ব' কে তার এলাকার জনগণ এলাকার জনপ্রতিনিধির শূন্যস্থান পূরণের জন্য অস্থায়ী প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নেয়। এলাকার সকল গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে একটি মতের বা সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্য পোষণ করায় এটা ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং তারা ইসলামের ৩য় উৎস ইজমার প্রক্রিয়াটি অনুসরণ করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'ভ' পক্ষে-বিপক্ষে মত না দিয়ে নীরব থাকেন। জনাব 'ভ'-এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে। কারণ, ইজমা গঠনের পদ্ধতি তথা রুকন হলো ২টি। একটি হলো- ক. আযিমাত ও অন্যটি হলো খ. রুখসাত। উদ্দীপকে উপস্থিত মুরুব্বির তথা জনাব 'ভ' এর নীরবতা দ্বারা ইজমার রুকন রুখসাত প্রকাশ পায়। রুখসাত হলো অবকাশ, অনুমোদন, বিরতি বা ঐচ্ছিক, কাজকে সহজ ও সাবলীল করে ইত্যাদি। পরিভাষায় রুখসাত বলতে বোঝায়, কোনো কোনো মুজতাহিদ একটি হুকুমের পক্ষে বক্তব্য রাখে বা আমল করে, আর কতিপয় মুজতাহিদ নীরব ভূমিকা পালন করে। এমনকি এ বিষয়ে চিন্তাভাবনা করার সময়কাল ও আলোচনার মজলিস শেষ করে যাওয়ার পরেও তারা এর প্রতিবাদ করেননি। এটিকে ইজমায়ে সুকুতিও বলা হয়। কোনো মুজতাহিদ যদি ইজমার সময়ে নীরবতা পালন করেন তা সমর্থনের লক্ষণ। তার এ নীরবতার কারণে ইজমা অবৈধ হবে না তবে কিছুটা হালকা হবে। যেহেতু অধিকাংশই ঐকমত্যে পৌঁছেছে। সুতরাং উদ্দীপকের জনাব 'ভ' এর নীরবতার কারণে ইজমা অবৈধ হবে না বরং তাদের জনপ্রতিনিধি নির্বাচন বৈধ বলে পরিগণিত হবে। কারণ ইজমার ২য় রুকন রুখসাত এর সাথে এটি সাদৃশ্যপূর্ণ। তাই জনাব 'ভ'-এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত ঠিক হয়েছে।
HSCIslamic Studies 2nd PaperChapter 3 : আল-ইজমা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

R এর ছেলে বিদেশে থাকে। বাবার জন্য সে মোবাইল ফোন পাঠিয়েছে। তার ভাই তাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে। কারণ এটি বিদআত। R মোবাইলের বৈধতা জানার জন্য ইসলামি রিসার্স ফাউন্ডেশনের সভাপতির নিকট বিষয়টি উপস্থাপন করেন। সভাপতি পরের দিন বিজ্ঞ আলেমগণকে সভায় আহ্বান করেন। মোবাইল ব্যবহারের ইতিবাচক ও নেতিবাচক বিষয়াদি বিবেচনা করে তারা সিদ্ধান্ত দেন যে, মোবাইল ব্যবহার শরিয়তসম্মত।

Rajshahi · 2017

قِيَاسُ কী?
কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।
ইসলামি আইনের কোন উৎসবলে মোবাইল ব্যবহার বৈধ? বিশ্লেষণ কর।
মুসলিম সমাজে ইজমার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

কিয়াস'-এর হুকুম বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.قِيَاسُ কী?

قِيَاسُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসিফ একজন ছাত্র। সে একটি অবৈধ বিপণন গ্রুপের সাথে সম্পর্ক করে প্রতি ৩/৪ মাস পর পর রক্ত বিক্রি করে। একদিন তার কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চলাকালে তার বন্ধু রিয়াদ রক্ত দিলে আসিফ তাকে বলল, "দোস্ত, বিনামূল্যে রক্ত দিয়ে লাভ কী? তুই একমত হলে আমি তোকে টাকার বিনিময়ে রক্ত দেয়ার ব্যবস্থা করে দিতে পারি।" রিয়াদ বলল, “রক্ত বিক্রি করা শরিয়ত সমর্থন করে না।" তখন আসিফ বলল, "আমার রক্ত তো আমারই, আমি চাইলে বিক্রি করব এবং চাইলে রেখে দেব। এতে শরিয়তের সমস্যা কোথায়?” রিয়াদ বলল, "ইসলামি আইনের তৃতীয় উৎসের মাধ্যমে প্রমাণিত কোনো মুমিন তার দেহ বা দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিজে ব্যবহার করবে কিংবা নিঃস্বার্থে পরের কল্যাণে প্রদান করবে।"

Dhaka · 2017

ইসলামি আইনের উৎস কয়টি?
রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।
রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি কী? বিশ্লেষণ কর।
আসিফের কর্মকাণ্ডে সমাজে কোন ধরনের প্রভাব পড়তে পারে? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

রুখসাতকে ইজমায়ে সুকুতি বলে আখ্যায়িত করা যায় কি? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইসলামি আইনের উৎস কয়টি?

ইসলামি আইনের উৎস কয়টি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও: question image

Rajshahi · 2018

'আযিমত' কী?
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।
উদ্দীপকে ৩ নম্বর উৎসটি '?' তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপকের ১ নম্বর উৎসটি হাদিস ছাড়া বোঝা অসম্ভব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ আয়াতের মর্মার্থ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আযিমত' কী?

'আযিমত' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।