"আমার উম্মত কোনো ভুলের উপর ঐকাবদ্ধ হতে পারে না" উক্তিটি উদ্দীপকের ৩নং উৎসের আলোকে বর্ণনা।
উত্তর: "আমার উম্মত কোনো ভুলের উপর ঐক্যবদ্ধ হতে পারে না" -উক্তিটির সাথে উদ্দীপকের ৩নং উৎস তথা ইজমার নিবিড় সম্পর্ক রয়েছে। ইসলামি শরিয়তের প্রধান চারটি উৎসের মধ্যে 'ইজমা' তৃতীয়। ইজমা শব্দের অর্থ হলো ঐকমত্য পোষণ করা, একমত হওয়া। ইসলামি শরিয়তের পরিভাষায়, ধর্মীয় বা পার্থিক যে কোনো বিষয়ে বিধান উদ্ভাবন, প্রবর্তন বা নির্ধারণের ক্ষেত্রে মহানবি (সা.) পরবর্তী যে কোনো যুগের মুসলিম মুজতাহিদদের কুরআন ও সুন্নাহ সম্মত ঐকমত্যই ইজমা। উদ্দীপকের ছকে উল্লেখিত ইসলামি শরিয়তের তৃতীয় উৎস তথা ইজমার প্রধান শর্ত হলো ঐকমত্য হওয়া, যার যৌক্তিকতা মহানবি (সা.) এর বাণী "আমার উম্মত ভ্রান্তির উপর একত্রিত হয় না" দ্বারা প্রতিষ্ঠা লাভ করেছে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া মুমিনদের জাতীয় বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন "আর তারা বিভিন্ন বিষয়ে পরস্পর পরামর্শ করে" (সূরা আল শূরা, আয়াত: ৩৮)। নব উদ্ভাবিত যে কোনো বিষয়ের সমাধান প্রদানে যুগের মুজতাহিদ আলেমগণ গবেষণা করে সিদ্ধান্ত নেবেন। তাঁরা যে বিষয়ে একমত হবেন তাতেই আমল করতে হবে। যেমন-হযরত আবু বকর (রা.)-এর খলিফা হিসেবে নির্বাচন সাহাবিদের ইজমার ফল। আবার তারাবির নামাজ জামাতে আদায় করার বিষয়টিও ইজমার মাধ্যমে আগত। এ বিষয়গুলো আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। এক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.) এর হাদিসের সত্যতা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে। আলোচনা শেষে বলা যায়, ইজমার মাধ্যমে উদ্ভাবিত সমাধানে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। কারণ এটি ইসলামি শরিয়তের অন্যতম উৎস।
HSC Islamic Studies 2nd Paper Chapter 3 : আল-ইজমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 3 : আল-ইজমা · সৃজনশীল
"আমার উম্মত কোনো ভুলের উপর ঐকাবদ্ধ হতে পারে না" উক্তিটি উদ্দীপকের ৩…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
