হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচন প্রক্রিয়া কোন ধরনের ইজমা? ব্যাখ্যা কর।
উত্তর: হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচন প্রক্রিয়াটি হলো কাওলি ইজমা বা কথন, বা বচনমূলক ইজমা। ইসলামি শরিয়ত অনুযায়ী তিনটি পদ্ধতিতে ইজমা হতে পারে। যেমন- ১. কাওলি, ২. ফেলী ও ৩. তাকরিরি। কাওলি ইজমা হলো উক্তির মাধ্যমে সংঘটিত ইজমা। অর্থাৎ যখন সমকালীন সব সাহারি বা মুজতাহিদগণ কোনো বিশেষ বিষয়ের ওপর ঐকমত্য পোষণ করে। তখন তাই ইজমা কাওলি হিসেবে ধর্তব্য হয়। যেমন তারা বলেন, আমরা এ বিষয়ে একমত হলাম। মুজতাহিদগণের এমন শব্দ উচ্চারণ করা যা তাদের ঐকমত্য প্রমাণ করে তাই ইজমায়ে কাওলি। উদ্দীপকে রাসুল (সা.)-এর ইন্তেকালের পর উপস্থিতি সাহাবায়ে কেরামগণ সকলে একমত হয়ে বলেন, "আমরা আবু বকরকে খলিফা নির্বাচন করলাম।" তাদের এ উক্তি সকলের ঐকমত্যকে প্রকাশ করে যা ইজমায়ে কাওলির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচন প্রক্রিয়া হলো ইজমায়ে কাওলি।
HSC Islamic Studies 2nd Paper Chapter 3 : আল-ইজমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 3 : আল-ইজমা · সৃজনশীল
হযরত আবু বকর (রা.)-এর খলিফা নির্বাচন প্রক্রিয়া কোন ধরনের ইজমা? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
