উদ্দীপকে আলোচিত বিষয়টির পরিণাম কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আত্মহত্যা সম্পর্কে আলোচিত হয়েছে। ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা একটি চরম নিকৃষ্ট ও ঘৃণিত কাজ। এটিও একটি জঘন্যতম সামাজিক অনাচারের অন্তর্ভুক্ত, আত্মহত্যা মহাপাপ ও কবিরা গুনাহ । আত্মহত্যাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হত্যা অপরাধের পর্যায়ে যে বিধান এসেছে ব্যক্তির আত্মহত্যার ক্ষেত্রে সেই বিধানই পুরাপুরি প্রযোজ্য। যেমন অন্যকে হত্যা করার ক্ষেত্রেও প্রযোজ্য। কাজেই যে লোক আত্মহত্যা করবে তা যার সাহায্যেই করুক না কেন, সে এমন একটা নরহত্যা ঘটাল যা আল্লাহ তায়ালা বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করাকে হারাম করে দিয়েছেন। কোনো মানুষের জীবনই নিজের মালিকানাভুক্ত নয়। কেননা সে নিজেকে সৃষ্টি করেনি। তার দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ বা একটি জীবকোষ পর্যনও সে নিজে বানায়নি। তার জীবন ও প্রাণ তার কাছে আমানত, আল্লাহই তার কাছে এ আমানত অর্পণ করেছেন। অতএব তার উপর কোনোরূপ হস্তক্ষেপ করার কোনো অধিকারই তার থাকতে পারে না। তাহলে সে তা হত্যা করতে পারে কীভাবে? এ জীবন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কোনো নিজস্ব উদ্যোগে নিশ্চয়ই অপরাধ হবে, আল্লাহ তায়ালা ইরশাদ করেন- “তোমরা নিজেদেরকে নিজেরাই হত্যা কর না। কেননা আল্লাহ তো তোমাদের প্রতি অতীব দয়াবান।” (সূরা নিসা : ২৯) অতএব, আত্মহত্যা করলে আল্লাহর ক্রোধে আপতিত হওয়া অবশ্যম্ভাবী।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত বিষয়টির পরিণাম কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর