মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জী মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের সৎকাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের বিষয়টি পরিলক্ষিত হয়। সাধারণত সৎকাজের আদেশ বা 'আমর বিল মারুফ' বলতে কাউকে ন্যায় ও ভালো কাজের নির্দেশ প্রদান করাকে বোঝায়। ব্যাপকার্থে কোনো ব্যক্তিকে ইসলাম সম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা হলো আমর বিল মারুফ। অসৎকাজের নিষেধ বা 'নাহি আনিল মুনকার' হলো কাউকে যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ করতে নিষেধ করা। সৎকাজের আদেশের মাধ্যমে মানুষের মধ্যে নৈতিক গুণাবলি বিকশিত হয়। আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে নির্যাতনের মূলোৎপাটনে ভূমিকা রাখে। উদ্দীপকে রসুলপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার লোক শান্তিতে বসবাস করে। তবে ইদানিং ঐ গ্রামে মদ, জুয়া, চুরিসহ বিভিন্ন প্রকার অন্যায় অশ্লীল কর্মকাণ্ডের বিস্তার ঘটে। ফলে মাওলানা মোমিনুল ইসলাম এলাকার যুবকদের নিয়ে বিভিন্ন প্রেরণা ও সদুপদেশের মাধ্যমে গ্রামবাসীকে সচেতন করে। তার এই কাজটি 'আমর বিল মারুফ' বা সৎকাজের আদেশের অন্তর্ভুক্ত।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
মাওলানা মোমিনুল ইসলামের কর্মকাণ্ডে ইসলামের কোন দিকটি ফুটে উঠেছে? ব্…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর