কুরআন ও হাদিসের আলোকে জনাব নাসিরের শেষের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: কুরআন-সুন্নাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আত্মহত্যা সমস্যা দূর করার উত্তম পন্থা। ইসলাম আত্মহত্যাকে নিষিদ্ধ করেছে। আল্লাহ তায়ালা বলেন, “আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ কর না।” (সূরা বাকারা : ১৯৫) ইসলাম চায়, মুসলমানরা জীবনের কঠোর বাস্তবতা মোকাবিলার ক্ষেত্রে অত্যন্ত সাহসী, দুর্বিনীত ও অনমনীয় হবে। জীবন থেকে পলায়ন করার কোনো অধিকার কোনো অবস্থায়ই কাউকে দেওয়া হয়নি। বিপদ দেখলেই বা কোনো সংকট ও সমস্যা দেখা দিলেই জীবনের এ পরিচ্ছদটি খুলে পালাতে চেষ্টা করবে। কোনো আশায় ব্যর্থ মনোরথ হয়ে জীবনকেই অস্বীকার করবে, এ অধিকার কারও থাকতে পারে না, মুমিনকে তো জিহাদ-প্রাণপণ চেষ্টা সাধনা করতে প্রেরণ করা হয়েছে। অকর্মণ্য হয়ে বসে থাকার জন্য নয়। সম্মুখ- সমরে অবতীর্ণ হওয়াই তার কর্তব্য। পলায়ন বা পশ্চাৎপসরণ তার জন্য অশোভন। তার ইমান ও চরিত্রই তাকে জীবনের ক্ষেত্র থেকে পালিয়ে যেতে ও নিজেকে সরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। তার কাছে এমন হাতিয়ার আছে যা কখনো পুরাতন হয় না। সম্পদের এমন অফুরন্ত ভান্ডার রয়েছে যা কখনোই নিঃশেষ হবে না। আর তা হচ্ছে, ইমানের হাতিয়ার, যা খুবই দৃঢ় ও মজবুত এবং সে ভান্ডার হচ্ছে অনমনীয় নৈতিকতার ভান্ডার।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
কুরআন ও হাদিসের আলোকে জনাব নাসিরের শেষের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর