উদ্দীপকে উল্লিখিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় সমাজ গঠনে ইসলামের দিক নির্দেশনা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় সমাজ গঠনে ইসলামের ভূমিকা উক্ত বিষয়ে ইসলামের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি গঠনে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। ফলে মুসলিম সমাজ বিশ্বাস করে, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। ইহকালীন শান্তির জন্য ভ্রাতৃত্ববোধের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রাখা অপরিহার্য। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও শান্তিময় সমাজ গঠনের জন্য ইসলামের দিকনির্দেশনা হলো- সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিজ সম্প্রদায়ের বাইরের অন্য সম্প্রদায়ের লোকদের সাথেও সদাচরণ করতে হবে। তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। তাদের বিপদে-আপদে এগিয়ে আসতে হবে। পারস্পরিক মারামারি-হানাহানির পরিবর্তে শান্তি স্থাপনে এগিয়ে আসতে হবে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "তাদের অধিকাংশের গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই। বরং কল্যাণ আছে যে দান-খয়রাত করে, সৎকাজ করে ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে এরূপ করবে আমি অবশ্যই তাকে মহাপুরস্কার দান করব।" মানুষের মধ্যে শান্তি স্থাপন করা অত্যন্ত পুণ্যের কাজ। এতে আল্লাহ তায়ালা খুশি হন। মদিনা সনদের মাধ্যমে মদিনার বিবদমান গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করা হয়েছিল এবং হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে সম্ভাব্য রক্তপাত বন্ধ করা হয়েছিল। রক্তপাতহীন মক্কা বিজয়ের মাধ্যমে 'শান্তিময় মক্কা' নিশ্চিত করা হয়েছিল। আর এই মদিনা সনদ ও হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছিল যে, সকল মানব মহান আল্লার সৃষ্টি। সকলেই আল্লাহ তায়ালার সৃষ্টি। মহানবি (সা.) বলেছেন, "সকল সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ঐ ব্যক্তি যে আল্লাহর পরিজনের (তথা সৃষ্টির) প্রতি সদাচরণ করে।" তাই বলা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় 'সমাজ গঠনে ইসলামের দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিময় সমাজ গঠনে ইসলাম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর