উদ্দীপকে বর্ণিত জনাব আকমল সাহেব কোন গুণের কারণে এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আকমল সাহেব তাকওয়া এবং সততার গুণের কারণে এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকলেন। তাকওয়া অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। উদ্দীপকে আকমল সাহেব তার স্ত্রীকে বলেন, “দেখ এসব ব্যাপারে মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর দৃষ্টিকে ফাঁকি দেওয়া যাবে না।” তার এমন কথায় তাকওয়া প্রকাশিত হয়েছে। তাছাড়া আকমল সাহেব তার স্ত্রীর কথার পরও অভাব-অনটনের মাঝেও অসৎ পথ অবলম্বন করেনি। কেননা সে সততার আদর্শ গ্রহণ করেছে। যেহেতু তিনি একজন সৎ ব্যবসায়ী। আর সৎ ব্যবসায়ী কখনো মিথ্যার আশ্রয় নেন না এবং প্রতারণাও করেন না। কারণ মহান আল্লাহ বলেন, "তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং তোমরা জেনেশুনে সত্য গোপন করো না।” (সূরা আল-বাকারা: ৪) পরিশেষে বলা যায়, আকমল সাহেব তাকওয়া এবং সততার গুণের কারণে এ ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকলেন।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব আকমল সাহেব কোন গুণের কারণে এ ধরনের অন্যায় কাজ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর