সামাজিক নিরাপত্তা বিধানে ইমাম সাহেবের উক্তিটির মূল্যায়ন কর।
উত্তর: সামাজিক নিরাপত্তা বিধানে ইমাম সাহেবের নির্দেশিত উক্তি-ইবাদত-বন্দেগির ন্যায় 'সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ' করাও ফরজ। উক্তিটি- যথার্থ। ইসলামি সমাজব্যবস্থা 'সৎকাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ' নীতির ওপরই প্রতিষ্ঠিত। সমাজে সৎকাজের আদেশ দান ও অসৎকাজ থেকে নিষেধ করার জন্য সবসময়ই কিছুসংখ্যক লোক বিদ্যমান থাকতে হয়। অন্যথায় সমাজে শান্তিশৃঙ্খলা বজায় থাকে না। সমাজে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন ছড়িয়ে পড়ে। সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায়। সুষ্ঠু ও সুন্দর সমাজব্যবস্থার জন্য এরূপ লোকদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সৎকাজের আদেশদান ও অসৎ কাজের নিষেধ করা অত্যন্ত মহৎ কাজ। পবিত্র কুরআনে সৎ কাজের আদেশদানকারী ও অসৎ কাজের নিষেধকারীকে মানুষের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে এটি মুমিনগণের বৈশিষ্ট্য। আল্লাহ তায়ালা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের, নিষেধ করার তাগিদ দিয়ে লুকমান (আ)-এর দৃষ্টান্ত দিয়ে বলেন, “(লুকমান বলল) হে আমার প্রিয় ছেলে! তুমি সালাত কায়েম কর, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজে নিষেধ কর।” (সূরা লুকমান: ১৭) পরিশেষে বলা যায়, সৎ কাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলির প্রসার ঘটায়। এর মাধ্যমে মানুষের মধ্যে সদাচারণ ও নৈতিক গুণাবলি বিকশিত হয়। সামাজিক নিরাপত্তা বিধানে তাই ইমাম সাহেবের উক্তিটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
সামাজিক নিরাপত্তা বিধানে ইমাম সাহেবের উক্তিটির মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর