উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে তা প্রতিরোধের উপায় কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে তা হলো মাদকাসক্তি। সাধারণত যেসব দ্রব্যসামগ্রী পান বা ব্যবহার করলে নেশা সৃষ্টি হয় তা গ্রহণ করাকে মাদকাসক্তি বলে। অন্যকথায় নেশাজাতীয় দ্রব্যসামগ্রী যা চিত্তবিভ্রমকারী তা গ্রহণ করাই মাদকাসক্তি। এটি প্রতিকারের বেশকিছু উপায় রয়েছে। মাদকাসক্তি প্রতিকারের উপায়গুলো হলো- ১. কঠোর আইন প্রণয়ন করা। ২. মাদকবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা। ৩. ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে মেনে চলা। ৪. মাদকদ্রব্য প্রস্তুত, প্রচলন ও সরবরাহ কাজের সাথে যারা জড়িত তাদেরকে জাতীয় স্বার্থে এ কাজ থেকে বিরত রাখা। ৫. সন্তানের প্রতি পিতামাতার সতর্ক হওয়া, সন্তানদের স্নেহ-মায়া-মমতা দিয়ে কাছে রাখা, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা। অসৎ সঙ্গীদের থেকে দূরে রাখা। ৬. শিক্ষকগণ তাদের চরিত্র, আচরণ, আদেশ ও উপদেশের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মাদকমুক্ত রাখার চেষ্টা করা। ৭. মসজিদের ইমাম ও আলেমগণ ওয়াজ নসিহতের মাধ্যমে এর অপকারিতা ব্যাখ্যা করা। ৮. সমাজের নেতাদের এ বিষয়ে আরও আন্তরিকতার সহিত ভূমিকা রাখার চেষ্টা করা। ৯. সরকার কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এর প্রতিরোধের চেষ্টা করা। ১০. অত্যন্ত কঠোরভাবে মাদকদ্রব্য উৎপাদন, পাচার ও প্রসারের সমস্ত পথ বন্ধ করে দেওয়া। উদ্দীপকে ফুটে ওঠা দিকটি হলো মাদকসক্তি। আর এ মাদকাসক্তিতে জড়ানোর ফলে এলাকার শান্ত ও ভদ্র ছেলে নাঈম উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। তাই, মাদকাসক্তি প্রতিকার একান্ত জরুরি।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি ফুটে উঠেছে তা প্রতিরোধের উপায় কী? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর