মাদকাসক্তির কুফলসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: মাদকাসক্তির কুফল মানবজীবনে অত্যন্ত বিপজ্জনক। মাদকাসক্তি মানুষকে নামায-রোযা ও অন্যান্য ইবাদত সর্বোপরি আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। মাদকাসক্তি মানবদেহে অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলে। মাদকাসক্তির ফলে হজমশক্তি লোপ পায়। ক্ষুধামন্দা, পাকস্থলিতে ঘা, স্নায়ু দুর্বলতা, হৃদপেশির দুর্বলতা দেখা দেয়। লিভার ও কিডনি বিনষ্ট হয়। শিরা ও ধমনি শক্তি ক্ষয়ে যায় এবং অকালে বার্ধক্য আসে। গলদেশ ও শ্বাসনালীর প্রচুর ক্ষতি হয়। যক্ষ্মা, জন্ডিস, হৃদভাল্বের বৈকল্য প্রভৃতি রোগে প্রায় ত্রিশ বছর বয়সের মধ্যেই মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু ঘটে। মাদকদ্রব্য সেবন মানুষকে অলস করে তোলে। সমাজের অধিকাংশ খুন-খারাবি ও ব্যভিচারের পিছনে মাদকদ্রব্যের এক বিশাল ভূমিকা আছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
মাদকাসক্তির কুফলসমূহ ব্যাখ্যা কর।
উত্তর