উদ্দীপকের সর্বশেষ কথাটির যথার্থতা যাচাই কর।
উত্তর: উদ্দীপকের সর্বশেষ উক্তিটি হলো 'মসজিদ শুধু নামাজের ঘর নয়, বরং মুসলিম সমাজের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু- কথাটি যথার্থ। প্রকৃতপক্ষে বাস্তব সত্য এটাই মসজিদ শুধু সিজদার জায়গা নয়, বরং এতে সালাতসহ আরও বহু কাজ আঞ্জাম দিতে হয়। এজন্য মসজিদ প্রথম দিন থেকেই আল্লাহর হক ও বান্দার হকের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। মসজিদে আল্লাহর রাসুল ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সব ধরনের কাজের আঞ্জাম দিতেন। ইসলামের দৃষ্টিতে পরিবারের পরেই মসজিদ হচ্ছে ইসলামি সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইউনিট। এটাকে মুসলিম সমাজের সামষ্টিক কেন্দ্রও বলা যেতে পারে। মসজিদ থেকেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা দিতে হবে। তাই মসজিদকে বহুমুখী ভূমিকা পালন করতে হয়। সমাজ ও জীবনকে মসজিদমুখী এবং মসজিদকেন্দ্রিক করে গড়ে তুলতে পারলে সমাজের সব সমস্যার সমাধান এখান থেকেই দেওয়া সম্ভব।। মসজিদকে শুধু নামায ও কুরআনের জন্য সীমাবদ্ধ রাখলে মসজিদ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা -যায়, উদ্দীপকের সর্বশেষ কথাটি সম্পূর্ণ যথার্থ ও যৌক্তিক।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
উদ্দীপকের সর্বশেষ কথাটির যথার্থতা যাচাই কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর