জামান সাহেবের বক্তব্যের যৌক্তিকতা বিশেষণ কর।
উত্তর: জামান সাহেবের মতে "দেশের বিচারব্যবস্থায় আদল-এর অনুশীলন না হলে সমাজে অন্যায় বেড়ে যায়”- তার এ বক্তব্যটি অত্যন্ত যৌক্তিক। আদল বা ন্যায়বিচার মানবজীবনের সর্বস্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায়বিচার ছাড়া জীবনের কোনো অবস্থাতেই শান্তিশৃঙ্খলা, জানমাল ও মান-সম্মানের নিরাপত্তা রক্ষিত হতে পারে না। দেশের বিচারব্যবস্থায় আদল-এর প্রয়োজনীয়তা- সামাজিক শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় : সমাজে বিচার ফয়সালার ক্ষেত্রে যখন আদল বা ন্যায়বিচার করা হয় তখন সমাজে চুরি, ডাকাতি, ধর্ষণ, নির্যাতন, জুলুম, অধিকার হরণ ইত্যাদি অপরাধমূলক ও শান্তিশৃঙ্খলা বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যায়। কারণ অন্যায়কারীর বিরুদ্ধে যখন আইন অনুযায়ী প্রাপ্য শাস্তি নিশ্চিত করা হয় তখন অপরাধী এবং প্রত্যক্ষদর্শীরাও ভবিষ্যতে আর ওই ধরনের অপরাধ করা তো দূরের কথা অপরাধ করার চিন্তাও মাথায় আনবে না। ফলে সমাজে কোনো অপরাধ সংঘটিত হবে না এবং সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আদল প্রতিষ্ঠা মহান আল্লাহর নির্দেশ : নিশ্চয়ই আল্লাহ আদল প্রতিষ্ঠাকারীদের ভালোবাসেন'- এটি মহান আল্লাহর বাণী। পবিত্র কুরআনের সূরা মায়িদার ৪২নং আয়াতের অংশবিশেষ। এখানে আদল প্রতিষ্ঠার পুরস্কার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যারা আদল প্রতিষ্ঠা করে তাদের পুরস্কার হলো মহান আল্লাহ তাদের ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা পাওয়া গেলে অন্য কোনোকিছুর প্রয়োজন হয় না। মূলত আদল প্রতিষ্ঠা করা আল্লাহর নির্দেশ। এ মর্মে তিনি বলেছেন, "আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার ফায়সালা করবে, তখন ন্যায়পরায়ণতার সাথে করবে।" (সূরা আন-নিসা: ৫৮) উদ্দীপকে 'আদল' বা ন্যায়বিচার না থাকায় ওই দেশের কোম্পানি অন্যায়ভাবে অন্যের অধিকার হরণ করে জমি দখল করতে সক্ষম হয়েছে। কিন্তু ওই দেশে আদল বিদ্যমান থাকলে কোম্পানিটি জমির মালিকের অধিকার হরণ করার সাহস পেত না এবং জমির মালিক কম মূল্যে জমি বিক্রি করতে বাধ্য হতো না। তাই বলা যায়, জামান সাহেবের উক্তিটি সঠিক ও যথার্থ।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
জামান সাহেবের বক্তব্যের যৌক্তিকতা বিশেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর