ইসলামের দৃষ্টিতে মনসুরের কাজটি চিহ্নিত করে তা থেকে মুক্তির উপায় আলোচনা কর।
উত্তর: ইসলামের দৃষ্টিতে মনসুরের কাজটি হারাম এবং অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। মনসুরের কাজটি আত্মাহত্যার প্রচেষ্টা। ইচ্ছাকৃতভাবে কোনো নর বা কিংবা নারীর নিজের জীবন বিসর্জন দেওয়া বা সেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়াবিশেষকে আত্মহত্যা বলে। প্রকৃত মুমিন ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে জীবন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর জীবন নেওয়ার মালিকও তিনিই। তাই জীবনের ওপর হস্তক্ষেপ করার অধিকার মানুষের নেই। এজন্য মুমিন কখনো নিজ জীবনের হত্যাকারী হতে পারে না। এমনকি অন্যের জীবনের হত্যাকারী বা অনিষ্টকারীও হতে পারে না। এছাড়া মুমিন সর্বদা আল্লাহর ওপর ভরসা রাখে। তাই সে ব্যর্থতায় হতাশ হয় না। নৈরাশ্য তাকে অন্ধকারে ঠেলে দিতে পারে না। সে ব্যর্থতাকে সহজভাবে মেনে নেয়। তাকদির হিসেবে গণ্য করে। তাই সে পুনরায় ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য সর্বশক্তি নিয়োগ করে অথবা, বিকল্প পথ বের করে নেয়। সে কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। কারণ সে জানে আত্মহত্যা মহাপাপ। এর জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে জ্বলতে হবে। মনসুর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নিজের জীবন শেষ করে দিতে উদ্যত হয়েছে; যা আত্মহত্যার প্রচেষ্টা। অতএব বলা যায়, মজবুত ইমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমেই আত্মহত্যার মতো জঘন্য পাপ হতে মুক্তি পাওয়া যায়।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
ইসলামের দৃষ্টিতে মনসুরের কাজটি চিহ্নিত করে তা থেকে মুক্তির উপায় আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর