উদ্দীপকে উল্লিখিত মি. মিল্টনের কাজে কিসের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. মিল্টনের কাজে ঘুষের বহিঃপ্রকাশ ঘটেছে। ঘুষ হলো উৎকোচ। অর্থাৎ যে বস্তু বা বিষয় লাভের অধিকার নেই তা অবৈধভাবে গ্রহণ করা। অর্থাৎ প্রাপ্য অংশ লাভের পরও বাড়তি সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। ঘুষ শুধু অর্থের লেনদেন নয়, বরং অন্যায় সুবিধা নেওয়ার জন্য যা কিছুই দেওয়া হোক তা ঘুষ বলে বিবেচিত হবে। ঘুষ নিয়ে জীবিকা উপার্জন করা হারাম। আর হারাম উপার্জনকারী কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। উদ্দীপকে মি. মিল্টন বাড়তি সুবিধা নেওয়া ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করেন না। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, মি. মিল্টনের কাজে ঘুষ প্রকাশিত হয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. মিল্টনের কাজে কিসের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর