'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামী।'- ব্যাখ্যা কর।
উত্তর: 'ঘুষ' বাংলা শব্দ। একে উৎকোচও বলা হয়। যে কাজ করা ব্যক্তির দায়িত্ব, তা সম্পাদনের জন্য বিনিময় গ্রহণ করাকে ঘুষ বলে। ঘুষের লেনদেনকে ইসলাম কোনোভাবেই প্রশ্রয় দেয় না। এটি সামাজিকভাবে গুরুতর অপরাধ। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটিই অন্যায়। তাই ইসলামে দু'জনকেই সতর্ক করা হয়েছে। রাসুল (স.) বলেছেন, 'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি। (তারাবানি) অন্য আরেকটি হাদিসে রাসুল (স.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতার প্রতি আল্লাহর অভিশাপের কথা উল্লেখ করেছেন। যে কাজের প্রতি আল্লাহ এবং তাঁর রাসুলের অভিশাপ রয়েছে যে কাজ এবং যারা সে কাজ করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তাই এ সমস্ত ঘুষ লেনদেনকারীদের ঘৃণিত এ কার্যাবলির কারণে জাহান্নামি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
'ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামী।'- ব্যাখ্যা কর।
উত্তর