'সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়।'-ব্যাখ্যা কর।
উত্তর: সত্যবাদিতার পরিণতি হলো সফলতা ও মুক্তি। যেমন বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা লাভ করে। আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তায়ালা বলেন, এ তো সেই দিন, যেদিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতার বিশেষ উপকার দান করবে। তাদের জন্য রয়েছে জান্নাত। (সূরা আল-মায়িদা: ১১৯) সত্যের বিপরীত হলো মিথ্যা। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা সকল পাপের জননী। মিথ্যাবাদীর ওপর আল্লাহ পাক অসন্তুষ্ট। সত্যবাদিতা সত্যিকার মুক্তি ও সাফল্য বয়ে আনে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এজন্য মহানবি (সা.) বলেছেন, "তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত কর। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক, কেননা মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ জাহান্নামের পথে পরিচালিত করে।” (বুখারি ও মুসলিম)
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
'সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়।'-ব্যাখ্যা কর।
উত্তর