সমাজে শান্তি প্রতিষ্ঠায় জনাব রিফাত চৌধুরীর কর্মকান্ডের গুরুত্ব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রিফাত চৌধুরীর কর্মকান্ডটি হলো আদল বা ন্যায়বিচার। আদল অর্থ ন্যায়বিচার, শরিয়তের পরিভাষায় ইসলামের আদর্শ ও বিধান অনুযায়ী যথাযথভাবে আল্লাহর হক আদায় এবং মানব সমাজে যার যা প্রাপ্য তা পুরোপুরি প্রদান করাকে আদল বলে। সমাজে আদল বা ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হলে সমাজ থেকে যেকোনো প্রকার অপরাধমূলক কর্মকান্ড খুব সহজেই দূর করে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। কারণ ন্যায়বিচার কার্যকরণের মাধ্যমে অপরাধীর ও অন্যান্যদের মনে অপরাধের শাস্তির ব্যাপারে ভীতি সঞ্চার হয়। ফলে মানুষ অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে। ন্যায়বিচার বা আদল প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, "আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার কর আর তখন তোমরা আদলের সাথে বিচার করবে।" (সূরা নিসা: ৫৮) বিচারহীনতার সংস্কৃতির বা ন্যায়বিচারের অভাবে সমাজে অপরাধ ও অপরাধীর সংখ্যা বৃদ্ধি পায় ফলে সমাজে অশান্তি সৃষ্টি হয় তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অপরাধ ও অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করতে হবে। অপরাধের শাস্তির ব্যাপারে কোনো প্রকার দয়া প্রদর্শন চলবে না। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "আর আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে তাদের প্রতি যেন তোমাদের মনে কোনো দয়ার উদ্রেক না হয়, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো।" (সূরা আন-নূর: ২) অতএব ,উদ্দীপকে বর্ণিত জনাব রিফাত চৌধুরীর বিচার কার্যটি আদল বা ন্যায়বিচার। সমাজে শান্তি প্রতিষ্ঠায় আদল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper Chapter 4 : ইসলাম ও সমাজজীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 4 : ইসলাম ও সমাজজীবন · সৃজনশীল
সমাজে শান্তি প্রতিষ্ঠায় জনাব রিফাত চৌধুরীর কর্মকান্ডের গুরুত্ব তোমা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর