আয়েশার পরিবার যে আদর্শ অনুসরণ করে, ইমান সংরক্ষণে সেটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আয়েশার পরিবার ইসলামি আদর্শ অনুসরণ করে। ইসলামি আদর্শের অন্যতম একটি দিক হলো ইসলামি সংস্কৃতি ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত জীবনপদ্ধতিই হচ্ছে ইসলামিক সংস্কৃতি। ইসলামি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো— প্রতিটি কাজে মহান আল্লাহকে স্মরণ করা। আল্লাহর নামে ঘুমাতে যাওয়া এবং বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। ঘুম থেকে জাগ্রত হয়ে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। সাপ্তাহিক শুক্রবার হাত-পায়ের নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সর্বদা মার্জিত শালীন পোশাক পরিধান করা, পরস্পর সাক্ষাতে সালাম বিনিময় করা ইত্যাদি। উদ্দীপকে আয়েশার পরিবারে এসব বৈশিষ্ট্য বিদ্যমান। তাই বলা যায়, আয়েশাদের পরিবার ইসলামি আদর্শকে অনুসরণ করে। ইমান সংরক্ষণে ইসলামি সাংস্কৃতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি সংস্কৃতি মুসলিম জাতীয় জীবনপদ্ধতি যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত বিধান অনুযায়ী পরিচালিত হয়। তাই কুরআন সুন্নাহর নীতিমালার বাহিরে কেউ জীবনযাপন করলে ইমান সংরক্ষিত থাকে না। মহানবি (সা.) বলেছেন, “কেউ অপর জাতির অনুকরণ করলে, সে উক্ত জাতির মধ্যে গণ্য হবে।” (মুসনাদে আহমাদ) তাছাড়া বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করলে ইমান সংরক্ষিত থাকে না তাই ইমান সংরক্ষণের জন্য ইসলামি আদর্শের আলোকে ইসলামি সংস্কৃতি অনুসরণ প্রতিটি ইমানদের জন্য ফরজ।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
আয়েশার পরিবার যে আদর্শ অনুসরণ করে, ইমান সংরক্ষণে সেটির প্রভাব বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর