'বিজ্ঞানচর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক।'- ব্যাখ্যা কর।
উত্তর: আব্বাসীয় আমলে বায়তুল হিকমা প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিমদের বিজ্ঞানচর্চায় এক নতুন মাইলফলক স্থাপিত হয়। আব্বাসীয় খলিফা আল-মামুন ৮৩০ খ্রি. বর্তমানে ইরাকের বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি বিজ্ঞানসহ অন্যান্য বিভাগে অবদান রেখে আসছে। এখানে পারসিক জ্যোতির্বিজ্ঞানের মূল্যবান গ্রন্থগুলো অনুবাদ করা হয়। আল-খাওয়ারেজমি বায়তুল হিকমায় কর্মরত অবস্থায় বীজগণিতে অবদান রাখেন। মোহাম্মদ মুসা ইতিহাসে সর্বপ্রথম পদার্থবিদ্যার সূত্রের সর্বজনীনতা প্রমাণ করেন। এখানকার পণ্ডিতরা ৮২৮ খ্রি. সর্বপ্রথম মানমন্দির নির্মাণ করেন। এসব অবদানের কারণেই বায়তুল হিকমার প্রতিষ্ঠাকে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
'বিজ্ঞানচর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক।'- ব্যাখ্যা কর।
উত্তর