'প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান শিক্ষা করা ফরয' ব্যাখ্যা করো।
উত্তর: ইসলামের বিধিবিধান এবং মহান আল্লাহর ইবাদতের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে জানার জন্য ইসলামের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্য কর্তব্য। দীনি ইলম অর্জনের ক্ষেত্রে ফরজের বিধান দুই ধরনের । যথা- ফরজে আইন বা অবশ্যই পালনীয় ফরজ এবং ফরজে কিফায়া বা সামষ্টিক বাধ্যবাধকতা । উল্লিখিত হাদিসের মাধ্যমে দীনের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। এটি না করলে ব্যক্তিগতভাবে গুনাহগার হতে হবে। দীনের গভীর জ্ঞানার্জন করা সবার জন্য বাধ্যতামূলক নয়। প্রত্যেক সমাজের কিছু লোক দীন সম্পর্কে গভীর জ্ঞান-গবেষণা করতে হবে। অন্যথায় সমাজের সবাই গুনাহগার হবে।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
'প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান শিক্ষা করা ফরয' ব্যাখ্যা করো।
উত্তর