শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আহসান মির্জা অসন্তুষ্ট হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে হারুন মির্জা কর্তৃক তাকওয়ার পরিপন্থি কাজ দেখে আহসান মির্জা অসন্তুষ্ট হন। তাকওয়ার মূল অর্থ- আত্মরক্ষা করা, সংযত ও সতর্ক হওয়া, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা। শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা হারানোর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। তাকওয়া মূলত আল্লাহর সন্তুষ্টি এবং আত্মশুদ্ধির পথপরিক্রমা। এর বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সন্দেহযুক্ত হালাল বর্জন। এ স্তরে যে সকল বিষয়ের হালাল হওয়া সম্পূর্ণ সন্দেহমুক্ত, তবে জীবনের জন্য অপরিহার্য নয়- সেগুলো বর্জনের কথা বলা হয়। যেমন- অতিরিক্ত সুস্বাদু ও দামি খাবার বা পোশাক বর্জন করা। এ স্তরের তাকওয়া অনুশীলনকারীকে বলা হয় 'আতকীয়া'। ব্যবসায় সাফল্যের পর হারুন মির্জা খুশিতে আত্মহারা হয়ে তার স্ত্রী পুত্র নিয়ে পার্কে বেড়াতে যায়, হোটেলে চাইনিজ খায়। বাড়িতে পার্টি দেয়। সেখানে দামী খাবারের আয়োজন করে। সকলে দামী পোশাক পরে আসে। এতে তার ধার্মিক পিতা জনাব আহসান মির্জা খুবই অসন্তুষ্ট। তার পিতার অসন্তুষ্ট হওয়ার কারণ মূলত আল্লাহ ভীতি বা তাকওয়া। তিনি মুত্তাকি হওয়ায় ছেলের তাকওয়া পরিপন্থি কাজ দেখে সন্তুষ্ট হতে পারেননি।

HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল

উদ্দীপকে আহসান মির্জা অসন্তুষ্ট হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ব্যবসায় ব্যাপক সাফল্যের পর হারুন মির্জা খুশিতে আত্মহারা হয়ে তার স্ত্রী পুত্র নিয়ে পার্কে বেড়াতে যায়, হোটেলে চাইনিজ খায় ও রাতে বাড়িতে এক পার্টির আয়োজন করে। বন্ধু-বান্ধবদের নিয়ে আনন্দ উল্লাস করে। এতে তার ধার্মিক পিতা জনাব আহসান মির্জা খুবই অসন্তুষ্ট হন। পরের দিন হারুন মির্জা তার বন্ধু মনির উদ্দীনকে পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি পার্টির দামি খাবারে অভ্যস্ত নন, দামি পোষাক পরিধান করেন না। এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার গ্রহণ করেন।

Dhaka · 2017

উত্তর

সাধারণভাবে সত্য বলার অভ্যাস কিংবা অভ্যস্তরূপে সত্য বলাকে সিদক বা সত্যবাদিতা বলে।

উত্তর

সালাত মানুষের আত্মা পরিশুদ্ধ করে। পাপের কারণে মানুষের আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। সালাত এ অপবিত্রতা ও কলুষতা দূর করে। একজন ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করলে তার শরীরে ময়লা থাকতে পারে না। তেমনি পাঁচবার নামাজ আদায় করলে অভ্যন্তরীণ অপবিত্রতা দূরীভূত হয়ে মানবাত্মা পরিশুদ্ধ হয়। সালাত আল্লাহকে স্মরণের অন্যতম মাধ্যম। আর আত্মশুদ্ধিতে আল্লাহর এই স্মরণ বা সালাতের ভূমিকা অনস্বীকার্য।

উত্তর

উদ্দীপকে হারুন মির্জা কর্তৃক তাকওয়ার পরিপন্থি কাজ দেখে আহসান মির্জা অসন্তুষ্ট হন। তাকওয়ার মূল অর্থ- আত্মরক্ষা করা, সংযত ও সতর্ক হওয়া, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা। শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা হারানোর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। তাকওয়া মূলত আল্লাহর সন্তুষ্টি এবং আত্মশুদ্ধির পথপরিক্রমা। এর বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সন্দেহযুক্ত হালাল বর্জন। এ স্তরে যে সকল বিষয়ের হালাল হওয়া সম্পূর্ণ সন্দেহমুক্ত, তবে জীবনের জন্য অপরিহার্য নয়- সেগুলো বর্জনের কথা বলা হয়। যেমন- অতিরিক্ত সুস্বাদু ও দামি খাবার বা পোশাক বর্জন করা। এ স্তরের তাকওয়া অনুশীলনকারীকে বলা হয় 'আতকীয়া'। ব্যবসায় সাফল্যের পর হারুন মির্জা খুশিতে আত্মহারা হয়ে তার স্ত্রী পুত্র নিয়ে পার্কে বেড়াতে যায়, হোটেলে চাইনিজ খায়। বাড়িতে পার্টি দেয়। সেখানে দামী খাবারের আয়োজন করে। সকলে দামী পোশাক পরে আসে। এতে তার ধার্মিক পিতা জনাব আহসান মির্জা খুবই অসন্তুষ্ট। তার পিতার অসন্তুষ্ট হওয়ার কারণ মূলত আল্লাহ ভীতি বা তাকওয়া। তিনি মুত্তাকি হওয়ায় ছেলের তাকওয়া পরিপন্থি কাজ দেখে সন্তুষ্ট হতে পারেননি।

উত্তর

মনির উদ্দীন একজন তাকওয়াবান ব্যক্তি। তার জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম। ইসলামি জীবনদর্শনের সকল সৎগুণের মূল হলো তাকওয়া। ব্যক্তির উন্নত চরিত্র গঠন ও সমুন্নত রাখার ক্ষেত্রে তাকওয়া দুর্গস্বরূপ। এটা ব্যক্তিকে সৎকর্মের প্রেরণা দেয় এবং উন্নত চরিত্র গঠন করে। যে যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ বলেন- - অর্থ: তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান। (সুরা হুজুরাত: ১৩) তাকওয়ার মাধ্যমে আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না। তাকওয়ার মাধ্যমে ব্যক্তি অমিয় নুর লাভ করে। তার অন্তর পবিত্র আলোয় আলোকিত হয়। মনির উদ্দীনের পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি পার্টির দামী খাবারে অভ্যস্ত নন, দামী পোশাক পরিধান করেন না। এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার গ্রহণ করেন। তিনি মূলত এ কাজগুলো করেন আল্লাহ ভীতি থেকেই। ফলে তিনি একজন মুমিন-মুত্তাকি হিসেবে তার ব্যক্তি জীবনকে প্রভাবিত করে ইহকাল ও পরকালে অধিক মর্যাদার অধিকারী হবেন।
HSCIslamic Studies 1st PaperChapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুজাহিদুল ইসলাম একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন পশ্চিমা দেশে প্রবাস জীবনযাপন করে সম্প্রতি দেশে ফিরেছেন। পাড়া প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাতে তিনি গুড মর্নিং, গুড ইভিনিং পরিভাষা ব্যবহার করেন। অপরদিকে তার ভাই সিরাজুল ইসলাম একজন চাষি হলেও তিনি নিয়মিত নামাজ আদায় করেন এবং জাহান্নামের ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকেন।

Comilla · 2017

ক
'মক্তব' শব্দের অর্থ কী?
খ
'ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা কর।
গ
মুজাহিদুল ইসলামের কর্মকাণ্ড কীসের পরিপন্থি? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে সিরাজুল ইসলামের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা কর।

'ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'মক্তব' শব্দের অর্থ কী?

'মক্তব' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মকবুল আহমেদ একজন ধার্মিক ব্যক্তি। তিনি এলাকার কিছু মুরব্বি লোকদের সাথে আলোচনা করে সাপাহার গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে এলাকার ছোট ছেলে-মেয়েরা কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসায়ালা শিক্ষা লাভ করে। ঐ প্রতিষ্ঠানেরই শিক্ষক ইকবাল আহমেদ ইমামতি ছাড়াও প্রয়োজনে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করেন।

Comilla · 2017

ক
ইসলাম শব্দের অর্থ কী?
খ
'তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি'- ব্যাখ্যা কর।
গ
মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে জনাব ইকবাল আহমেদের কর্মকাণ্ডের সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি'- ব্যাখ্যা কর।

'তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ইসলাম শব্দের অর্থ কী?

ইসলাম শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আবদুস সালাম ফলমূল ও সবুজ শাক-সবজিতে ফরমালিনের ব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রন্থ প্রণয়ন করেন। অন্যদিকে ড. রমিজ উদ্দীন দেশের ভূমিরূপ, রাস্তা-ঘাট ও নদ-নদী চিহ্নিত একটি মানচিত্র প্রস্তুত করেন ও এর নানামুখী ব্যবহারের উপায় সম্বলিত নির্দেশনা তৈরি করেন। তাদের উভয়ের গবেষণার মূল্যায়ন করতে গিয়ে জনাব শায়খ আবুল হাসেম বলেন, এ ধরনের গবেষণা দ্বাদশ শতাব্দীর মুসলিম বিজ্ঞানীদের গবেষণার কথা স্মরণ করিয়ে দেয়।

Dhaka · 2017

ক
দারুল আরকাম কী?
খ
'বিজ্ঞানচর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক।'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে উল্লিখিত ড. রমিজ উদ্দীনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
জনাব আব্দুস সালামের গবেষণার সাথে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের গবেষনার তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'বিজ্ঞানচর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক।'- ব্যাখ্যা কর।

'বিজ্ঞানচর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক।'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.দারুল আরকাম কী?

দারুল আরকাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে সিরাজুল ইসলামের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন কর।মুজাহিদুল ইসলামের কর্মকাণ্ড কীসের পরিপন্থি? ব্যাখ্যা কর।'ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা কর।'মক্তব' শব্দের অর্থ কী?উদ্দীপকে জনাব ইকবাল আহমেদের কর্মকাণ্ডের সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।মকবুল আহমেদের গড়ে তোলা প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।'তোমরা এক আদমের সন্তান আর আদম মাটির তৈরি'- ব্যাখ্যা কর।ইসলাম শব্দের অর্থ কী?জনাব আব্দুস সালামের গবেষণার সাথে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের গবেষনার তুলউদ্দীপকে উল্লিখিত ড. রমিজ উদ্দীনের গবেষণার সাথে মুসলিম জ্ঞান-বিজ্ঞানের কোন বিষয়ে'বিজ্ঞানচর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক।'- ব্যাখ্যা কর।দারুল আরকাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।