অপসংস্কৃতি কীভাবে মানুষের জীবনকে কলুষময় করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সংস্কৃতির বিকৃত রূপ হচ্ছে অপসংস্কৃতি। উদ্দীপকে অপসংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে যে, এটি সাময়িকভাবে মনোমুগ্ধকর ও আকর্ষণীয়; মোহনীয় এবং হৃদয়গ্রাহী হলেও এ থেকে ভালো কোনো ফল পাওয়া যায় না। আমাদের দেশের একটি অন্যতম অপসংস্কৃতি হলো থার্টিফার্স্ট নাইট উদযাপন। আমাদের সমাজে আরো বহু অপসংস্কৃতি বর্তমানে প্রচলিত আছে যা আমাদের অন্যদেশ থেকে আমদানি করা এসব অপসংস্কৃতি মানুষের জীবনকে যেভাবে কলুষিত করছে তা হলো- অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে। তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তরুন সমাজ বিভিন্ন প্রকার অশ্লীলতা বেহায়াপনাতে জড়িয়ে পড়ছে, লেখা-পড়ার প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার জোয়ায় আসক্ত হচ্ছে। তাদের চাল-চলন, পোশাক পরিচ্ছদে সমার্জিত ও উগ্রতা লক্ষ্য করা যাচ্ছে। মানুষের চেতনাকে নষ্ট করছে। আমাদের তরুণ সমাজ দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিসর্জন দিয়ে বিদেশি জীবনবোধের প্রতি আকৃষ্ট হয়ে আত্ম-তৃপ্তি পাচ্ছে। পাশ্চাত্যের অনুগামী হয়ে নাচ, গান, অশ্লীল ছায়াছবি ও নীল ছবির দর্শনে অভ্যস্ত হয়ে পড়ছে। ফলে আমাদের তরুণ-তরুণীরা ও অন্যান্য বয়সী মানুষ তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে তাদের জীবনকে কলুষিত করে এক অন্ধকার জীবনের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছে। এভাবেই অপসংস্কৃতি আমাদের নিজেদের অগোচরে আমাদের জীবনকে কলুষময় করে।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
অপসংস্কৃতি কীভাবে মানুষের জীবনকে কলুষময় করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর