উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যে ইসলামি সংস্কৃতির জীবন ঘনিষ্ঠ বিজ্ঞানসম্মত ব্যবহারিক দিক সম্পর্কে বলা হয়েছে। ইসলামি সংস্কৃতি জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত ও ব্যাপৃত। ব্যক্তির মন-মানস, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছদ, চিন্তা-চেতনা, মূল্যবোধ বিশ্বাস থেকে আরম্ভ করে সামগ্রিক ক্ষেত্রেই ইসলামি সংস্কৃতি ব্যাপৃত। নিম্নে আরও কিছু ব্যবহারিক দিক তুলে ধরা হলো: ১. দ্বীন ও দুনিয়ার সমন্বিত রূপ বিশ্বাস ও কর্মের তথা ইমাম ও আমলের সমন্বয়ে ইসলামি সংস্কৃতি গঠিত। ২. মুসলিমগণের পারস্পরিক সাক্ষাত: মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। ৩. কথাবার্তার সময়: ইসলামি সংস্কৃতির বিশেষ দিক হলো সুন্দর ও সুস্পষ্ট বাক্যালাপ, কথা বার্তায় ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না। ৪. ভালো কাজের শুরুতে প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামি সংস্কৃতির অঙ্গ। ৫. খাদ্যগ্রহণের ক্ষেত্রে: খাবার খেতে হবে ডান হাতে। সবাই মিলে একসাথে খাদ্যগ্রহণ করা ইসলামি সংস্কৃতির অংশ। রাসুল (সা.) বলেন, "তোমরা একত্রে খাবার গ্রহণ কর। আর আল্লাহর নাম স্মরণ কর, এতে তিনি তোমাদের বরকত দেবেন।” (আবু দাউদ, ইবনে মাজাহ) ৬. পোশাক-পরিচ্ছদ: ইসলামি সংস্কৃতির অন্যতম দিক শালীন ও শোভন পোশাক-পরিচ্ছদ। মুসলমানদের পোশাক হবে মার্জিত ও রুচিসম্পন্ন। তা পুরুষ ও মহিলাদের ইজ্জত আৰু পুরাপুরি আবৃত করে রাখবে। উপরিউক্ত আলোচনায় বোঝা যাচ্ছে, ইসলাম বিশ্বমানবতার জন্য শাশ্বত, সুন্দর আদর্শ জীবনপদ্ধতি। তাই এর অনুসারীদের রয়েছে একটি আদর্শ সংস্কৃতি।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর