জনাব জয়নালের বিশ্বাস ও কর্মে শরিয়তের কোন দিকটির ঘাটতি পরিলক্ষিত হয়? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব জয়নালের বিশ্বাস ও কর্মে ইসলামি সংস্কৃতির ঘাটতি পরিলক্ষিত হয়। মুসলিম জাতির জীবনপদ্ধতি যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত হয় তাকে ইসলামি সংস্কৃতি বলে। ইসলামি সংস্কৃতি তার অনুসারীর আচরণিক জীবনে বিরাট প্রভাব ফেলে। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবন, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা, সবকিছু শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে। এ সংস্কৃতি তাদের আচার-অনুষ্ঠানেরও প্রতিফলিত হয়। যেমন- মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। ইসলামি সংস্কৃতিতে সালামের পর কুশল জিজ্ঞাসা, মুসাফাহা ও মুআনাকা করা হয়ে থাকে। ইসলামি সংস্কৃতির বিশেষ দিক হলো সুন্দর ও সুস্পষ্ট বাক্যালাপ, কথাবার্তায় ঔদ্ধতা বা অহংকার প্রকাশ পাবে না। প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামি সংস্কৃতির অঙ্গ। উদ্দীপকে জনাব জয়নালের গুডমর্নিং, গুডইভিনিং, ড্যাড ইত্যাদি পরিভাষা ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলামি সংস্কৃতিতে এসব পরিভাষা ব্যবহার করা নিষিদ্ধ। তাই বলা যায়, জনাব জয়নালের কর্মে ইসলামি সংস্কৃতির ঘাটতি রয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
জনাব জয়নালের বিশ্বাস ও কর্মে শরিয়তের কোন দিকটির ঘাটতি পরিলক্ষিত হয়?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর