আল্লাহর পরিচয় জানা যাবে কীভাবে?
উত্তর: ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় জানা যায়। এ শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, মালিক-রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের অধিপতি হলেন মহান আল্লাহ তায়ালা। বিশ্বমানব তাঁর বান্দা-দাস। কর্তৃত্ব ও সার্বভৌমত্ব একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। প্রত্যেককে তাঁরই নির্দেশাধীনে থাকতে হয় এবং তাঁরই সামনে মাথানত করতে হয়। এ শিক্ষায় কেবলমাত্র আল্লাহ তায়ালাকে স্রষ্টা ও উপাস্য হিসেবে বিশ্বাস ও স্বীকার করা হয়। ইসলামি শিক্ষা সম্পূর্ণরূপে মহান আল্লাহর পরিচয় তথা একত্ববাদের প্রত্যয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। আল্লাহকে বাদ দিয়ে ইসলামি শিক্ষা কল্পনাও করা যায় না।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
আল্লাহর পরিচয় জানা যাবে কীভাবে?
উত্তর