চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান তুলে ধর।
উত্তর: চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অতুলনীয়। ভেষজ ও শল্য চিকিৎসায় তিনি অসামান্য অবদান রেখেছিলেন। চিকিৎসায় তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালি এবং শল্যচিকিৎসার দিশারি মনে করা হয়। তাঁর রচিত আল-কানুন ফিত-তিব্ব চিকিৎসাশাস্ত্রে একটি অমর গ্রন্থ। চিকিৎসাশাস্ত্রে এর সমপর্যায়ের কোনো গ্রন্থ আজও দেখা যায় না। চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ থাকার কারণে গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা চলে। চিকিৎসা বিজ্ঞানে তাঁর এ অনবদ্য অবদানের জন্য তাঁকে এ শাস্ত্রের প্রধান শিক্ষক হিসেবে অভিহিত করা হয়।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান তুলে ধর।
উত্তর