মক্তবের কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের দেশে অধিকাংশ মসজিদে ভোরবেলা মক্তব চালু রয়েছে। এসব মক্তবে, মসজিদের আশপাশের ছোট ছোট শিশুরা ভোরবেলা ইসলামের বিভিন্ন জ্ঞান আহরণের পাশাপাশি সহিহ শুদ্ধরূপে পবিত্র কুরআন শিক্ষালাভ করে। এছাড়া বর্তমানে প্রায় ৩০,০০০ মসজিদে সরকারিভাবে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু রয়েছে। যার মাধ্যমে কুরআন শেখার সাথে সাথে সাধারণ বাংলা, গণিত, ইংরেজি ও ব্যবহারিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়। এর ফলে দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে এবং আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
মক্তবের কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর