শ্বাশত ও চিরন্তন জীবনব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর: শাশ্বত ও চিরন্তন জীবনব্যবস্থা হলো ইসলাম। ইসলাম মানুষের জীবনের সকল দিকের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল দিক ও বিভাগের বিধান রয়েছে ইসলামে। এসব বিধান কোনো নির্দিষ্ট সময়োপযোগী নয়। বরং দেশ, কাল, জাতি নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। ইসলামি বিধান যেমনিভাবে প্রাচীনযুগে প্রাসঙ্গিক ছিল, তেমনিভাবে বর্তমানকালেও সকল বিধান প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও থাকবে। কোনো নির্দিষ্ট সময়ের জন্য ইসলামের জীবনবিধান সীমাবদ্ধ নয়। বরং সব সময়ের জন্য প্রযোজ্য। তাই বলা হয়, ইসলাম শাশ্বত ও চিরন্তন জীবনব্যবস্থার নাম।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
শ্বাশত ও চিরন্তন জীবনব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর