রাকিবের আচার-আচরণ ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রাকিবের আচরণ নাহিদের আচরণের বিপরীত। অর্থাৎ রাকিবের আচার-আচরণ শালীন ও মার্জিত। মার্জিত ও শালীন আচরণ ইসলামি আদর্শে গড়া এবং ইসলামি সংস্কৃতির অঙ্গ। তাই এর গুরুত্ব অপরিসীম। মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে তার আচরণের মাধ্যমে। এজন্য আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে ঔদ্ধত্যভাবে চলতে নিষেধ করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, "তুমি (আল্লাহর) জমিনে ঔদ্ধত্যভাবে চলাফেরা কর না।" (সূরা লুকমান: ১৮) নবি করিম (সা.) বলেন, "তোমাদের মধ্যে সেই উত্তম যে সুন্দরতম চরিত্রের অধিকারী।” (বুখারি) আর সুন্দর আচরণ সুন্দর চরিত্রের অন্যতম গুণ। মূলত রাকিবের মাঝে আখলাকে হামিদার গুণগুলো ফুটে উঠেছে। এটি রাকিবের ইহকালীন জীবনের অলংকারস্বরূপ এবং পরকালীন জীবনের মুক্তির হাতিয়ার। রাসুল (সা.) বলেন, "সুন্দর চরিত্রই পুণ্য।" (মুসলিম) মূলত সুন্দর আচরণ ইসলামি সংস্কৃতিরই অংশ। আর ইসলামি সংস্কৃতি হলো আদর্শ জীবনপদ্ধতির অন্যতম নিদর্শন। সুতরাং বলা যায়, রাকিবের আচরণ ইসলামি সংস্কৃতির আলোকে গঠিত তাই মানবজীবনে ও সমাজজীবনে এর গুরুত্ব অত্যধিক।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
রাকিবের আচার-আচরণ ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর