উদ্দীপকে উল্লিখিত ডা. আবুল কাসেমের শেষোক্ত উক্তিটি কতটা যথার্থ বলে মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডা. আবুল কাসেমের শেষোক্ত উক্তিটি ইতিহাসসিদ্ধ ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি। আরবি মক্তব শব্দের অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। সাধারণত মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। আসলে মক্তব বলতে বোঝায় ইসলাম শিক্ষার প্রাথমিক স্তরকে। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় বিষয় শিক্ষা দেওয়া হয়। এ মক্তবে ইসলামি শরিয়তের উৎস কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, বড়দের শ্রদ্ধা করা ও ছোটদের স্নেহ করার তালিম দেওয়া হয়। শিক্ষার প্রাথমিক ভিত্তি যেভাবে গড়ে ওঠে সেভাবেই তার ভবিষ্যৎ শিক্ষা ও জীবন পরিচালিত হয়। প্রাথমিক স্তরের শিক্ষা ও মূল্যবোধ চিরস্থায়ী প্রভাব বিস্তার করে থাকে। ধর্ম ও নৈতিক শিক্ষার সর্বপ্রথম স্তর হলো মুসলিম সমাজে এ মসজিদকেন্দ্রিক মক্তব শিক্ষা। শিক্ষার প্রথম ভিত্তি যদি সুন্দর ও আদর্শভিত্তিক হয়, তাহলে তার ভবিষ্যৎ জীবন সৎ, সুন্দর ও আদর্শবান হিসেবে গড়ে উঠবে। উদ্দীপকের ডা. আবুল কাসেম তার শহরে ব্যবসায়ী ভাইয়ের মক্তব সম্পর্কে মন্তব্য শুনে বলেন, মক্তব সেকেলে নয়। এ মক্তব থেকেই তৈরি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনা, জাবের ইবনে হাইয়্যান ও দার্শনিক ইমাম গাযালির মতো মনীষী। তাছাড়া "মক্তবই হলো, মুসলিম সমাজের প্রাথমিক শিক্ষায়তন।" উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ডা. আবুল কাসেমের উক্তিটি যথার্থ।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ডা. আবুল কাসেমের শেষোক্ত উক্তিটি কতটা যথার্থ বলে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর