উদ্দীপকের আব্দুল্লাহর বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: আমি আব্দুল্লাহর বক্তব্যের সাথে একমত নই। কারণ একজন মুসলিম হিসেবে আমি পার্থিব জীবনের পাশাপাশি পরকালীন জীবনকেও গুরুত্ব দিয়ে থাকি। আমাদের জীবনের সকল কাজই পরকালকে কেন্দ্র করে হওয়া উচিত। পরকালের সফলতাই আসল। পরকালে ব্যর্থ হলে সবই ব্যর্থ। পার্থিব উন্নতির শিক্ষা ইহকালে অর্থবিত্তের প্রাচুর্য এনে দিতে পারে, কিন্তু সুখশান্তি দিতে পারে না। পার্থিব শিক্ষার কুফল আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। এর ফলে শিক্ষিত হচ্ছে বটে কিন্তু মনুষ্যত্ব বিসর্জন দিচ্ছে। এজন্য শিক্ষিত শ্রেণি অহরহ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। ডাক্তারগণ অমানবিক আচরণ করছে। পুলিশ আইনের রক্ষক হয়ে নিজেরাই আইন ভঙ্গ করছে। পাশ্চাত্য সমাজ শুধু পার্থিব শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে সেখানে নৈতিকতার দারুণ অভাব পরিলক্ষিত হয়। তাদের চারিত্রিক পদস্খলন প্রতিটি পদক্ষেপে পরিলক্ষিত হয়। পক্ষান্তরে, ইসলাম শিক্ষা ব্যতিক্রম। ইসলামে শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্বারোপের কারণ হলো- এ শিক্ষা মানুষের ইহকালীন ও পরকালীন জীবন সুন্দর ও সার্থক করে। ইসলামি শিক্ষা মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলে। মানুষকে নৈতিক চরিত্রবান সম্পন্ন মানুষে পরিণত করে এবং সবার জন্য উপকারী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পাশাপাশি পরকালেও সফলতা লাভের পাথেয় হয় ইসলামি শিক্ষা। উদ্দীপকের আব্দুল্লাহ উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ইসলাম শিক্ষা পড়তে চায় না। সে এমন কয়েকটি বিষয় নিয়ে পড়াশুনা করতে চায় যেগুলোর দ্বারা পার্থিব জীবনে উন্নতির শিখরে পৌঁছা যায়। তাই আব্দুল্লাহর বক্তব্যটি আমি সমর্থন করতে পারি না।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকের আব্দুল্লাহর বক্তব্যের সাথে তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর