উদ্দীপকে কোন বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দেওয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'মক্তব শিক্ষা' তথা ইসলামি শিক্ষার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। আর ইসলামের প্রাথমিক শিক্ষা মক্তব থেকেই শুরু হয়। মক্তব বা মাকতাব শব্দটি আরবি। এর অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূল গ্রন্থ কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয় এ মক্তবে। এ মক্তবে ইবাদত-বন্দেগি, অজু, গোসল, সালাত, সাওম ইত্যাদি পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। মক্তবে হালাল, হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে বাবা-মায়ের কাছ থেকে কিছু শিক্ষালাভের পর মক্তবে যায়। সেখানে তারা আদর্শ শিক্ষকদের কাছে আদর্শিক ও দ্বীনভিত্তিক শিক্ষালাভ করে। উদ্দীপকে নাফিসা প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠে নামাজ গড়ে মক্তবে চলে যায়, যা মুসলিম বালক-বালিকাদের গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষায়তন। তাই বলা যায়, উদ্দীপকে মক্তবের শিক্ষার প্রতি অর্থাৎ ইসলামি শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দেওয়া বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর