মুসলিম মনীষীদের মধ্যে সাহিত্যে কারা কারা অবদান রেখেছেন?
উত্তর: শিক্ষার অন্যান্য শাখার মতো সাহিত্যেও মুসলিম মনীষীগণ অনন্য অবদান রেখে গেছেন। রাসুলুল্লাহ (সা.) স্বয়ং কবি-সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা ও পুরুষ্কৃত করে উৎসাহিত করতেন। প্রতিভাবলে কবি হাসসান ইবনে সাবিত (রা.) তারই পৃষ্ঠপোষকতায় ধন্য হয়েছিলেন। চতুর্থ খলিফা হয়রত আলি (রা.) একজন সুপণ্ডিত, সুবক্তা, সুলেখক ও সুকবি ছিলেন। তার রচিত 'নাহজুল বালাগা' ও 'দিওয়ান-ই-আলি' খুবই প্রসিদ্ধ। খলিফা আল-মানসুর যেমন জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন তেমনি তিনি একজন কাব্যরসিকও ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় ও প্রচেষ্টায় প্রাচীন আরবি কবিতাগুলো গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়। উমাইয়া খলিফাগণও কাব্যসাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। উমাইয়া যুগের চারণ কবিদের মধ্যে জাবির, ফারাযদাক ও আখতাল ছিলেন বিখ্যাত। সানাই, সাত্তার, রুমি, জামি, ইবনুল আরবি প্রমুখ কবি-সাহিত্যিকগণ কাব্য-সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
মুসলিম মনীষীদের মধ্যে সাহিত্যে কারা কারা অবদান রেখেছেন?
উত্তর