গ্রামের মসজিদের দৃশ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রামের মসজিদের দৃশ্যটি পাঠ্যবইয়ের মক্তব বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। মাকতাব আরবি শব্দ। এর অর্থ হলো শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। সাধারণত মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে মক্তব বলা হয়। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূল গ্রন্থ আল কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয়। এ মক্তবে ইবাদত-বন্দেগি, ওজু-গোসল, সালাত, সাওমের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। এখানে হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের মনে খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। উদ্দীপকে বলা হয়েছে রসুলপুর গ্রামের জামে মসজিদে ইমাম সাহেব মসজিদ প্রাঙ্গণে শিশুদেরকে কুরআন তিলাওয়াত শিক্ষা দেন। সেখানে শিশুরা নামাজ আদায় করার নিয়ম পরস্পর সাক্ষাতে সালাম দেওয়া, কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা, বিভিন্ন দোয়া ও মাসয়ালার শিক্ষা লাভ করে। তাই বলা যায়, গ্রামের মসজিদের দৃশ্যটি আমার পাঠ্যবইয়ের মক্তব বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 1st Paper Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · Chapter 1 : ইসলামি শিক্ষা ও সংস্কৃতি · সৃজনশীল
গ্রামের মসজিদের দৃশ্যটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর